সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন চুয়াডাঙ্গা হাসপাতাল সড়কে চলন্ত ইজিবাইক চালকের হৃদরোগে মৃত্যু রাজাপুরে আলোচিত দুই ডাকাতি মামলা: ৪ ডাকাত গ্রেপ্তার নারী চিকিৎসককে কক্ষে ডাকতেন-কুপ্রস্তাব দিতেন ব/র/গু/না জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক।

বরিশালে সড়কের ফুটপাত অবৈধ দখলমুক্ত করলো ট্রাফিক বিভাগ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:২৩:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৪ ১১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স : বরিশাল নগরীর জেলখানা মোড় থেকে নাজিরের পোল এবং চকবাজার এলাকার ফুটপাত অবৈধ দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান চালিয়েছে মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ। বৃহস্পতিবার সকাল ১১টা থেকে দুপুর পর্যন্ত এই অভিযান চালায় তারা।

এ সময় বিএমপির ট্রাফিক বিভাগের অতিরক্ত উপ-কমিশনার রুনা লায়লা, সহকারী কমিশনার মো. আবদুল লতিফ, ট্রাফিক পরিদর্শক বিদ্যুৎ চন্দ্র দে ও মো. আবদুর রহিমসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। বিএমপির ট্রাফিক বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার রুনা লায়লা জানান, নগরীর সদর রোড এলাকায় ভ্রাম্যমাণ হকার, ফলের দোকান এবং অবৈধ পার্কিংয়ের কারণে যানজট লেগে থাকত।

নগরবাসীকে ভোগান্তি থেকে মুক্ত করতে গত ২২ জানুয়ারি বিসিসি মেয়র এবং বিএমপি কমিশনারের সমন্বয়ে একটি যৌথ সভা অনুষ্ঠিত হয়। ওই সভার সিদ্ধান্ত অনুযায়ী জেলখানা মোড় থেকে নাজিরের পোল এবং চকবাজার এলাকার ফুটপাত অবৈধ দখলমুক্ত করতে অভিযান চালানো হয়। এই অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বরিশালে সড়কের ফুটপাত অবৈধ দখলমুক্ত করলো ট্রাফিক বিভাগ

আপডেট সময় : ০১:২৩:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৪