সংবাদ শিরোনাম ::
বরিশালে এক পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পিরোজপুরে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক কাঁঠালিয়ায় ৮ পিস ইয়াবাসহ কলেজ ছাত্রদল সাধারণ সম্পাদক আটক ও স্থায়ী বহিষ্কার ​নলছিটির সাবেক পিআইও বিজন কৃষ্ণ খরাতীর ৫ মাসের কারাদণ্ড ১২ লাখ টাকা অর্থদণ্ড কাঁঠালিয়ায় ৬৩ কেজি পলিথিন জব্দ, ১০ হাজার টাকা জরিমানা ঘোড়াঘাটের সীমানার ৫০০ মিটার ভিতরে পলাশবাড়ী সীমানা পলক স্থাপনের চেষ্টা এলাকায় ক্ষোভ উপজেলা প্রশাসনের ঘটনাস্থল পরিদর্শন ঝালকাঠির কাঠালিয়ায় পরিবেশ ও শব্দ দূষণবিরোধী মোবাইল কোর্ট: ১২ হাজার টাকা জরিমানা দর্শনা ইমিগ্রেশন দিয়ে ভারতে পালানোর সময় এক যুবক আটক বোর্ড চ্যালেঞ্জে পাস চার ছাত্রী: তেঁতুলিয়ার বোয়ালমারী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের প্রশংসনীয় উদ্যোগ

র‌্যাব-৮ এর অভিযানে ২৪ঘণ্টার মধ্যে হত্যাকারী গ্রেপ্তার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৪০:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী ২০২৪ ৩৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বি এম মনির হোসেনঃ-

মামলা দায়েরের ২৪ ঘণ্টার মধ্যে বরিশাল র‌্যাব-৮ এর সদস্যরা অভিযান চালিয়ে পিরোজপুরের চাঞ্চল্যকর উজ্জ্বল অধিকারী হত্যা মামলার প্রধান আসামি উত্তম অধিকারীকে (৩৫) গ্রেপ্তার করেছে। সোমবার দুপুরে র‌্যাব-৮ এর মিডিয়া সেল সূত্রে জানা গেছে, পটুয়াখালীর কলাপাড়া থানাধীন পাখিমারা এলাকা থেকে র‌্যাব-৮ এর সিপিএসসি কোম্পানী আভিযানিক দলের সদস্যরা রবিবার দিবাগত রাতে গ্রেপ্তার করে। গ্রেফতারকৃত উত্তম অধিকারী পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার রাজপাড়া গ্রামের অনীল অধিকারীর ছেলে। সোমবার বিকেলে তাকে মঠবাড়িয়া থানায় হস্তান্তর করা হয়েছে। সূত্রে আরও জানা গেছে, গত ১ ফেব্রুয়ারি দুপুরে তেঁতুল পাড়াকে কেন্দ্র করে আসামি উত্তম অধিকারীর সাথে উজ্জ্বল অধিকারীর বাকবিতন্ডা হয়। একপর্যায়ে উত্তম এবং তার লোকজনে লাঠিসোটা ও দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে উজ্জলের ওপর হামলা চালায়। হামলাকারীরা উজ্জলকে ধারালো কুড়াল দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করে। এসময় স্থানীয়রা এগিয়ে আসলে হামলাকারীরা চলে যায়। পরবর্তীতে স্থানীয়রা উজ্জলকে উদ্ধার করে প্রথমে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে এবং সেখান থেকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। হামলার পরেরদিন ২ ফেব্রুয়ারি বিকেলে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় উজ্জল অধিকারী মারা যায়। এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়ের করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

র‌্যাব-৮ এর অভিযানে ২৪ঘণ্টার মধ্যে হত্যাকারী গ্রেপ্তার

আপডেট সময় : ০৬:৪০:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী ২০২৪