সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জে ওয়াহিদুল ইসলাম প্রিন্সের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও সমাবেশ প্রেমের টানে ভারত থেকে গৌরনদীতে তরুণ নোটারির মাধ্যমে বিয়ে নিয়ে চাঞ্চল্য বানারীপাড়ায় চিকিৎসকের।স্ত্রীর সাহসীকতায় হাতেনাতে চোর আটক সারাদেশে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ঝালকাঠিতে এমপির নেতৃত্বে বিক্ষোভ মিছিল খুলনায় অস্ত্র-গুলি ও মাদকসহ শীর্ষ সন্ত্রাসী সেজানসহ গ্রেপ্তার ৩ যুব মহিলা লীগ নেত্রীকে বাংলোতে ডাকলেন ওসি, ফাঁস কথোপকথনের অডিও ঘোড়াঘাটে ভর্ণাপাড়া বাজারে আধুনিক প্রাথমিক চিকিৎসাসেবা কেন্দ্র নেই, চিকিৎসা পেতে ছুটতে হয় দূরে চুয়াডাঙ্গায় বিলের পাহারাদারকে ১২ কোপে হত্যা ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ দখলের হুঁশিয়ারি ভারতীয় মন্ত্রীর মুকসুদপুর থানায় আগুন দেওয়ার ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার আটক

পিরোজপুরে সাবেক চেয়ারম্যান হত্যা: বর্তমান চেয়ারম্যানসহ গ্রেপ্তার ৪

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৪০:০৯ পূর্বাহ্ন, বুধবার, ৩১ জানুয়ারী ২০২৪ ৯৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স : পিরোজপুরের নেছারাবাদ উপজেলার আটঘর কুড়িয়ানা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শেখর কুমার শিকদার হত্যা মামলায় বর্তমান চেয়ারম্যান মিঠুন হালদারসহ চারজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। গতকাল মঙ্গলবার রাতে বাগেরহাট জেলার মোল্লারহাট এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন– বর্তমান চেয়ারম্যান মিঠুন হালদার ও তাঁর সহযোগী সুষম হালদার, জালিস মাহমুদ এবং মো. আমিনুল ইসলাম। বরিশাল র‍্যাব-৮ এর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে আজ বুধবার বেলা সাড়ে ১২টায় এসব তথ্য নিশ্চিত করেন অধিকায়ক জুবায়ের আলম শোভন।

মামলা সূত্রে জানা যায়, সাবেক ইউপি চেয়ারম্যান শেখর কুমার শিকদার গতকাল মঙ্গলবার একটি বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দিতে বাড়ি থেকে বের হন। পথে পূর্ব শত্রুতার জেরে মিঠুন হালদারের নেতৃত্ব বেশ কয়েকজন তাঁকে লাঠি ও ইট দিয়ে এলোপাথাড়ি আঘাত। এরপর মৃত মনে করে তাঁকে সেখানে ফেলে রেখে চলে যান অভিযুক্তরা।

বর্তমান চেয়ারম্যানের হামলায় সাবেক চেয়ারম্যানের ‘মৃত্যু’বর্তমান চেয়ারম্যানের হামলায় সাবেক চেয়ারম্যানের ‘মৃত্যু’ পরে স্থানীয়রা শেখর কুমার শিকদারকে উদ্ধার করে প্রথমে নেছারাবাদ ও পরে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহত শেখর কুমার শিকদারের স্ত্রী মালা মন্ডল বাদী হয়ে নেছারাবাদ থানায় মামলা দায়ের করেন। র‍্যাব কর্মকর্তা জুবায়ের আলম শোভন জানান, ঘটনার পর গ্রেপ্তার এড়াতে অভিযুক্তরা দেশের বিভিন্ন অঞ্চলে আত্মগোপন করেন। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় তাঁদের গ্রেপ্তার করে র‍্যাব।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

পিরোজপুরে সাবেক চেয়ারম্যান হত্যা: বর্তমান চেয়ারম্যানসহ গ্রেপ্তার ৪

আপডেট সময় : ০৯:৪০:০৯ পূর্বাহ্ন, বুধবার, ৩১ জানুয়ারী ২০২৪