বাবুগঞ্জ টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ পূর্ব নির্ধারিত স্থানে স্থাপিত করার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল
- আপডেট সময় : ০৩:৫১:১৫ অপরাহ্ন, বুধবার, ২৪ জানুয়ারী ২০২৪ ৩৮ বার পড়া হয়েছে
বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের বাবুগঞ্জে বাবুগঞ্জ টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ (প্রস্তাবিত) পূর্ব নির্ধারিত স্থানে স্থাপন করার দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন এলাকাবাসী।
গতকাল বুধবার বিকালে ঢাকা বরিশাল মহাসড়কের বাবুগঞ্জ উপজেলার রাডার ইউনিট এলাকায় স্থানীয় ইউপি সদস্য মোঃ বশির সিকদার ও সাবেক ইউপি সদস্য মোঃ ফিরোজ মোল্লার নেতৃত্বে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
মানববন্ধন পরবর্তী সমাবেশে বক্তারা বাবুগঞ্জ টেকনিক্যাল স্কুল এন্ড কলেজটি (প্রস্তাবিত) পূর্ব নির্ধারিত স্থান মাধবপাশা ইউনিয়নের হিজলা গ্রামে স্থাপিত করার দাবি জানান।
মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন
সাবেক ইউপি সদস্য ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম, আওয়ামী লীগ নেতা মোঃ জসিম সিকদার, সংরক্ষিত নারী ইউপি সদস্য ফাতেমা আক্তার লিপি, জাতীয় পার্টির নেতা মোঃ মহিম মাস্টার, যুব সংহতির নেতা মোঃ রফিক মাস্টার সহ স্থানীয় রাজনৈতিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।




















