সংবাদ শিরোনাম ::
বিএম কলেজস্থ ভান্ডারিয়া উপজেলা শিক্ষার্থী কল্যাণ পরিষদের ৫১ সদস্যের কমিটি ঘোষণা নলছিটিতে মাদক ব্যবসা ও আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ: ভাঙচুর ও অগ্নিসংযোগ, নিহত ১ বিজয়নগরে শিক্ষার্থীদের হাত ধরেই সবুজ হবে বাংলাদেশ— বাবুগঞ্জের কেদারপুরে ইয়াবাসহ যুবক আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক ঘোড়াঘাটে দুটি ব্যবসায়ী প্রতিষ্ঠানের কাছ থেকে জরিমানা আদায় পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান বিষখালী নদীতে অভিযান: ৭ লক্ষাধিক টাকার নিষিদ্ধ জাল উদ্ধার ও ধ্বংস বাবুগঞ্জে গাঁজা সহ প্রবাসী আটক ​ ​ঝালকাঠিতে নানা আয়োজনে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ​

বরিশালে সাবেক ছাত্রলীগ নেতাকে কুপিয়ে জখম

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৫৮:৩০ পূর্বাহ্ন, শনিবার, ২০ জানুয়ারী ২০২৪ ৩৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স : বরিশাল নগরে ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতিকে কুপিয়েছে প্রতিপক্ষ সাবেক নেতারা। শুক্রবার (১৯ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নগরীর রাজাবাহাদুর সড়কের মহিলা ক্লাবের সামনে এ ঘটনা ঘটে বলে কোতোয়ালি মডেল থানার ওসি আরিছুল হক জানিয়েছেন।

আহত মেহেদি হাসান মিঠুন (৩৫) নগরের ১০ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি। তিনি নগরের সিএন্ডবি রোড ১ নম্বর পোল এলাকার আবুল কালাম আজাদের ছেলে। মিঠুনের অভিযোগ মহানগর ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক প্রদীপ দাসের নেতৃত্বে তাকে হত্যার উদ্দেশে কোপানো হয়েছে।

মিঠুন জানান, শ্বশুর বাদশা চৌধুরীকে বাসায় নামিয়ে দিয়ে মোটরসাইকেল নিয়ে বঙ্গবন্ধু উদ্যানের উদ্দেশে আসছিলেন তিনি। সড়কের মহিলা ক্লাবের সামনে পৌঁছালে প্রদীপ, হাসান ও তপুসহ ২-৩ জন তার পথরোধ করে। মোটরসাইকেল থামানোর পর তারা ধারালো অস্ত্র দিয়ে কোপানো শুরু করে। এ সময় তার ডাক-চিৎকারে হামলাকারীরা পালিয়ে যায়। তখন তাকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

মিঠুন জানান, হামলাকারীদের সঙ্গে তার শত্রুতা ছিলো। কিন্তু বিষয়টি মীমাংসা হয়েছে। বর্তমানে তাদের মধ্যে কোনো দ্বন্দ্ব নেই। তবুও কেন কুপিয়েছে বিষয়টি জানেন না বলে জানিয়েছেন তিনি। শেবাচিম হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জানান, ধারালো অস্ত্রের আঘাতে ডান হাতের আঙ্গুল ও পা মারাত্মক জখম হয়েছে। প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর ঢাকা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

মহানগর ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক প্রদীপ দাস বলেন, আমি ঘটনা শুনে আশ্চর্য হয়েছি। আমি এ ঘটনার সঙ্গে জড়িত নই। মিঠুন মাদক ব্যবসা করে। সেই ব্যবসার বিরোধ নিয়ে কেউ হয়তো করেছে। এখন সেই দোষ আমার ওপরে দেওয়ার চেষ্টা করছে। কোতোয়ালি মডেল থানার ওসি আরিচুল হক জানান, মহিলা ক্লাবের সামনে ছাত্রলীগের সাবেক এক নেতাকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষ। ঘটনা শুনেছি, কারা জড়িত ছিলো জানার চেষ্টা চলছে। অভিযোগ পেলে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বরিশালে সাবেক ছাত্রলীগ নেতাকে কুপিয়ে জখম

আপডেট সময় : ১১:৫৮:৩০ পূর্বাহ্ন, শনিবার, ২০ জানুয়ারী ২০২৪