সংবাদ শিরোনাম ::
বিএম কলেজস্থ ভান্ডারিয়া উপজেলা শিক্ষার্থী কল্যাণ পরিষদের ৫১ সদস্যের কমিটি ঘোষণা নলছিটিতে মাদক ব্যবসা ও আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ: ভাঙচুর ও অগ্নিসংযোগ, নিহত ১ বিজয়নগরে শিক্ষার্থীদের হাত ধরেই সবুজ হবে বাংলাদেশ— বাবুগঞ্জের কেদারপুরে ইয়াবাসহ যুবক আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক ঘোড়াঘাটে দুটি ব্যবসায়ী প্রতিষ্ঠানের কাছ থেকে জরিমানা আদায় পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান বিষখালী নদীতে অভিযান: ৭ লক্ষাধিক টাকার নিষিদ্ধ জাল উদ্ধার ও ধ্বংস বাবুগঞ্জে গাঁজা সহ প্রবাসী আটক ​ ​ঝালকাঠিতে নানা আয়োজনে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ​

এই বরিশাল হবে আগামীর রোল মডেল- পানিসম্পদ প্রতিমন্ত্রী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৪৩:১০ অপরাহ্ন, শনিবার, ২০ জানুয়ারী ২০২৪ ৩১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স ‍॥ বরিশালে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম বলেছেন, আমরা বড় নেতা হয়ে গেছি, একথা কেউই ভাববেন না। আমরা কেউই নেতা নই, আমরা সবাই জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার কর্মী। আমাদের নেতা শেখ হাসিনা। তিনি তার বাবার স্বপ্ন বাস্তবায়নে দিন- রাত কাজ করে যাচ্ছেন।

তিনি আরো বলেন, এই বরিশালকে আপনারা চোখ ভরে দেখে নিন। আগামী দুই বছর পর এই বরিশাল আর দেখবেন না। এই বরিশাল হবে আগামীর রোল মডেল। দুই বছর শুধু ধৈর্য ধরে আমাকে কাজ করতে দিন। আপনারা আমার পাশে থেকে শুধু সহযোগীতা করে যাবেন। শনিবার বিকেলে বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে নৌকা প্রতীকের নির্বাচন কমিটি আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে হাজারো নেতাকর্মীদের মিলন মেলা তৈরি হয়।

উৎসব আমেজে জেলা-উপজেলার নেতাকর্মীদের ভিড়ে জনসমুদ্রে পরিণত হয় সংর্ধনা স্থান। নগরীর ৩০ টি ওয়ার্ড কাউন্সিলর ছাড়াও উপজেলা ও ইউনিয়ন চেয়ারম্যান ও আওয়ামী লীগের নেতাকর্মীদের উপচে পড়া ভিরে বরিশালের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে তিল ধারনের জায়গা ছিলোনা। প্রধান অতিথি ও সভাপতি আসার আগেই পরিপূর্ণ সব চেয়ার।

অনুষ্ঠানের মধ্যমনি প্রধান অতিথি বরিশাল-৫ আসনের সংসদ সদস্য পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাহিদ ফারুক। সভাপতিত্ব করেন বরিশাল সিটি করপোরেশনের মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত।

মেয়র পত্নী নারী নেত্রী লুনা আব্দুল্লাহ ছাড়াও এসময় মঞ্চে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি এ্যাডঃ আফজালুল করীম, আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য এ্যাডঃ বলরাম পোদ্দার, মহানগর আওয়ামী লীগের সদস্য এ্যাডঃ কেবিএস আহমেদ কবির, মহানগর যুবলীগের আহবায়ক নিজামুল ইসলাম নিজাম, বরিশাল জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এ্যাডঃ লষ্কর নুরুল হক, বরিশাল জেলা শ্রমিক লীগের সভাপতি শাহজাহান হাওলাদার, মাহমুদুল হক খান মামুন সহ আরো অনেকে।

সভাপতির বক্তব্যে বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত তাকে ৮০০ কোটি টাকা বরাদ্দ দেয়ায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আমি এবং জাহিদ ফারুক দুজনে মিলে এই বরিশালকে বদলে দেব।

আমরা ইতিমধ্যেই কাজ শুরু করে দিয়েছি। আমরা নগরীতে, এই বরিশালে কোনো হানাহানি চাইনা। আমরা একটি শান্তিপ্রিয় বরিশাল দেশবাসীর সামনে উদাহরণ হিসেবে উপস্থাপন করতে চাই।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

এই বরিশাল হবে আগামীর রোল মডেল- পানিসম্পদ প্রতিমন্ত্রী

আপডেট সময় : ০৫:৪৩:১০ অপরাহ্ন, শনিবার, ২০ জানুয়ারী ২০২৪