সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জে ওয়াহিদুল ইসলাম প্রিন্সের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও সমাবেশ প্রেমের টানে ভারত থেকে গৌরনদীতে তরুণ নোটারির মাধ্যমে বিয়ে নিয়ে চাঞ্চল্য বানারীপাড়ায় চিকিৎসকের।স্ত্রীর সাহসীকতায় হাতেনাতে চোর আটক সারাদেশে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ঝালকাঠিতে এমপির নেতৃত্বে বিক্ষোভ মিছিল খুলনায় অস্ত্র-গুলি ও মাদকসহ শীর্ষ সন্ত্রাসী সেজানসহ গ্রেপ্তার ৩ যুব মহিলা লীগ নেত্রীকে বাংলোতে ডাকলেন ওসি, ফাঁস কথোপকথনের অডিও ঘোড়াঘাটে ভর্ণাপাড়া বাজারে আধুনিক প্রাথমিক চিকিৎসাসেবা কেন্দ্র নেই, চিকিৎসা পেতে ছুটতে হয় দূরে চুয়াডাঙ্গায় বিলের পাহারাদারকে ১২ কোপে হত্যা ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ দখলের হুঁশিয়ারি ভারতীয় মন্ত্রীর মুকসুদপুর থানায় আগুন দেওয়ার ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার আটক

৭ জানুয়ারি নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়নি: যুক্তরাষ্ট্র

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৫৫:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ জানুয়ারী ২০২৪ ৫৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স : বাংলাদেশের নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়নি বলে আবারও বলেছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে রাজনৈতিক বিরোধীদলীয় কয়েক হাজার নেতাকর্মীকে গ্রেফতার ও নির্বাচনের দিনে অনিয়মের বিষয়ে উদ্বেগ জানিয়েছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) স্টেট ডিপার্টমেন্টের নিয়মিত ব্রিফিংয়ে বাংলাদেশে নির্বাচন ইস্যুতে করা প্রশ্নের জবাবে এসব কথা বলেন মুখপাত্র ম্যাথিউ মিলার।

ম্যাথিউ মিলার বলেন, বিরোধী রাজনৈতিক দলের কয়েক হাজার নেতাকর্মীকে গ্রেফতার এবং নির্বাচনের দিনে অনিয়মের খবরে আমরা উদ্বিগ্ন। অন্য পর্যবক্ষেকদের সঙ্গেও আমরা আমাদের মতামত শেয়ার করেছি, এই নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়নি। নির্বাচনের সময় ও নির্বাচনের আগের মাসগুলোতে সহিংসতার নিন্দা জানাই আমরা। সব দলকে সহিংসতা পরিহারের আহ্বানও জানাই।

এ ছাড়া তদন্তসাপেক্ষে সহিংসতার জন্য দায়ীদের বিচারের আওতায় আনারও তাগিদ দিয়েছেন তিনি। সব দল নির্বাচনে অংশ না নেওয়ায় যুক্তরাষ্ট্র হতাশ বলেও মন্তব্য করেন ম্যাথিউ মিলার। এর পর অন্য এক প্রশ্নে ম্যাথিউ মিলারের কাছে জানতে চাওয়া হয়— যখন আপনারা বলছেন, বাংলাদেশে এই নির্বাচন অবাধ, সুষ্ঠু, বিশ্বাসযোগ্য হয়নি, তা হলে যুক্তরাষ্ট্র কি টানা চতুর্থ মেয়াদে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বীকৃতি দেবে না? জবাবে ম্যাথিউ মিলার ইংরেজিতে দুটি শব্দ উচ্চারণ করেন। তা হলো— ‘নো, নো’।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

৭ জানুয়ারি নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়নি: যুক্তরাষ্ট্র

আপডেট সময় : ১১:৫৫:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ জানুয়ারী ২০২৪