সংবাদ শিরোনাম ::
কেডিসিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে আবু নাসের রহমাতুল্লাহ দামুড়হুদায় ১৫শ বস্তা সার জব্দ, অবৈধ পন্থায় মজুদ, গোডাউন সিলগালা পিরোজপুরে মন্দিরের ভূমিতে জামায়াত নেতার ধান চাষ! দখলের অভিযোগ মিথ্যা ডায়েরির প্রতিবাদ: নিরপেক্ষ তদন্তের দাবী গ্রামবাসীর ঘোড়াঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে বিশেষজ্ঞ নেই ৩ মাসে ১৮৮ কি স্বাভাবিক প্রসব বন্ধ সিজারিয়ান রাজনীতি ও সমাজসেবায় দীর্ঘ পথচলা, জনসেবার প্রত্যয়ে চেয়ারম্যান প্রার্থী পারভেজ মৃধা। বঙ্গোপসাগরে নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের শঙ্কা উজিরপুরে যুবদল কর্মী হত্যাকান্ডের ঘটনায় ৯ জন গ্রেপ্তার বিরামপুরের বিনাইল ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা সাবদার হোসেনের, চাইলেন দোয়া ও সমর্থন দর্শনা ইমিগ্রেশনে ভারতে যাওয়ার পথে ছাত্রলীগ নেতা আটক

শীতে আগুন পোহাতে গিয়ে দগ্ধ হয়ে বৃদ্ধার মৃত্যু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৩৪:২৩ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জানুয়ারী ২০২৪ ৫৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শহীদুল ইসলাম শহীদ, (গাইবান্ধা)প্রতিনিধিঃ

গাইবান্ধার সুন্দরগঞ্জে শীতে আগুন পোহাতে গিয়ে দগ্ধ হয়ে জবা রানী (৭৫) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

শুক্রবার (১২ জানুয়ারি) দিবাগত রাত ১০ টার দিকে সুন্দরগঞ্জ পৌরশহরের ১ নম্বর ওয়ার্ডের কর্ণিপাড়া মহল্লায় এ ঘটনায় ঘটে। জবা রানী ওই মহল্লার মৃত বিপিন চন্দ্র সরকারের স্ত্রী।

স্থানীয়রা জানায়, কোন সন্তান-সন্ততি না থাকায় স্বামীর মৃত্যুর পর থেকে নিজ বাড়িতে একাই থাকতেন। তীব্র শীতের মধ্যে বৃহস্পতিবার দুপুরে বাড়ির আঙিনায় খড়ের আগুনের তাপ নিচ্ছিলেন বৃদ্ধা জবা রানী। এসময় অসাবধানতাবশত খড়ের আগুন কাপড়ে লেগে ওই বৃদ্ধার শরীর দগ্ধ হয়। খবর পেয়ে স্থানীয়রা উদ্ধার করে তাকে সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে ওই বৃদ্ধাকে বাড়িতে নিয়ে আসেন স্থানীয়রা। পরে শুক্রবার রাতে ওই বৃদ্ধা মারা যান।

সুন্দরগঞ্জ পৌর সভার প্যানেল মেয়র মো. ছামিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

শীতে আগুন পোহাতে গিয়ে দগ্ধ হয়ে বৃদ্ধার মৃত্যু

আপডেট সময় : ০৯:৩৪:২৩ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জানুয়ারী ২০২৪