সংবাদ শিরোনাম ::
নলছিটিতে মাদক ব্যবসা ও আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ: ভাঙচুর ও অগ্নিসংযোগ, নিহত ১ বিজয়নগরে শিক্ষার্থীদের হাত ধরেই সবুজ হবে বাংলাদেশ— বাবুগঞ্জের কেদারপুরে ইয়াবাসহ যুবক আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক ঘোড়াঘাটে দুটি ব্যবসায়ী প্রতিষ্ঠানের কাছ থেকে জরিমানা আদায় পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান বিষখালী নদীতে অভিযান: ৭ লক্ষাধিক টাকার নিষিদ্ধ জাল উদ্ধার ও ধ্বংস বাবুগঞ্জে গাঁজা সহ প্রবাসী আটক ​ ​ঝালকাঠিতে নানা আয়োজনে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ​ কাঠালিয়ায় ৫০ কেজি ও ৩৯ পোটলা গাঁজাসহ গ্রেপ্তার ১: মাদকবিরোধী অভিযানে পুলিশের বড় সাফল্য

গাইবান্ধার পলাশবাড়ীতে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ বিজিবি ৫ সদস্যসহ গুরুতর আহত ৮

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৩০:০৮ অপরাহ্ন, শুক্রবার, ৫ জানুয়ারী ২০২৪ ৩২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শহীদুল ইসলাম শহীদ, গাইবান্ধা প্রতিনিধিঃ
গাইবান্ধার পলাশবাড়ীতে যাত্রীবাহী বাসের সঙ্গে বিজিবি বহনকারী একটি পিকআপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে গাড়ির ড্রাইভার নিহত হয়েছে।এবং বিজিবির ৫ সদস্যসহ ৮জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (৫ ডিসেম্বর) বেলা ১১টার দিকে পলাশবাড়ী উপজেলার রাইসমিল এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, জে আর পরিবহন নামের একটি যাত্রীবাহী বাস গাইবান্ধার দিকে যাচ্ছিলে। পথে বাসটি রাইসমিল এলাকায় পৌঁছালে হঠাৎ পলাশবাড়ীর দিকে আসা বিজিবি বহনকারী একটি পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং পিকআপটি ক্ষতিগ্রস্ত হয়। এ সময় আহত হয় পিকআপে থাকা পাঁচ বিজিবির সদস্যসহ আট জন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

বিষয়টি নিশ্চিত করে পলাশবাড়ী থানার ওসি আরজু সাজ্জাদ জানান, বাসের সঙ্গে সংঘর্ষে নির্বাচনের দায়িত্বে থাকা বিজিবি বহনকারী পিকআপে থাকা পাঁচ সদস্যসহ আট জন আহত হয়েছেন। তাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। একইসঙ্গে ক্ষতিগ্রস্ত বাস ও পিকআপটি সড়ক থেকে সরিয়ে নেওয়া হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তিনি আহতদের পরিচয় জানাতে পারেননি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

গাইবান্ধার পলাশবাড়ীতে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ বিজিবি ৫ সদস্যসহ গুরুতর আহত ৮

আপডেট সময় : ০৫:৩০:০৮ অপরাহ্ন, শুক্রবার, ৫ জানুয়ারী ২০২৪