সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন চুয়াডাঙ্গা হাসপাতাল সড়কে চলন্ত ইজিবাইক চালকের হৃদরোগে মৃত্যু রাজাপুরে আলোচিত দুই ডাকাতি মামলা: ৪ ডাকাত গ্রেপ্তার নারী চিকিৎসককে কক্ষে ডাকতেন-কুপ্রস্তাব দিতেন ব/র/গু/না জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক।

বানারীপড়ায় নৌকার সমর্থনে গণমিছিলে নেতা-কর্মী ও জনতার ঢল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৫৫:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জানুয়ারী ২০২৪ ১১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি॥ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-২ (বানারীপাড়া-উজিরপুর) আসনে ১৪ দলীয় জোটের প্রার্থী বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের নৌকা প্রতীকের সমর্থনে গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনী প্রচারণার শেষ দিন ৪ জানুয়ারী বৃহস্পতিবার বিকালে পৌর শহরের ফেরীঘাটের আওয়ামী লীগ দলীয় কার্যালয়ের সামনে থেকে প্রায় ১০ সহ¯্রাধিক নেতা-কর্মী ও সমর্থকের অংশগ্রহণে গণমিছিলটি শুরু হয়ে বানারীপাড়া হাইস্কুল মাঠে গিয়ে শেষ হয়। পরে সেখানে ট্রাক মঞ্চে দাঁড়িয়ে জনসমাবেশে বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ গোলাম ফারুকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন কেন্দ্রীয় আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য আনিসুর রহমান। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাওলাদ হোসেন সানার সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তৃতা করেন বরিশাল জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ও বানারীপাড়া পৌর মেয়র অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল। এসময় বানারীপাড়া উপজেলা,পৌরসভা ও ৮ ইউনিয়ন আওয়ামী লীগ,এর অঙ্গসহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতা-কর্মী ও সমর্থক এবং ওয়ার্কার্সপার্টির নেতা-কর্মীসহ সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন। ###

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বানারীপড়ায় নৌকার সমর্থনে গণমিছিলে নেতা-কর্মী ও জনতার ঢল

আপডেট সময় : ০১:৫৫:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জানুয়ারী ২০২৪