সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন চুয়াডাঙ্গা হাসপাতাল সড়কে চলন্ত ইজিবাইক চালকের হৃদরোগে মৃত্যু রাজাপুরে আলোচিত দুই ডাকাতি মামলা: ৪ ডাকাত গ্রেপ্তার নারী চিকিৎসককে কক্ষে ডাকতেন-কুপ্রস্তাব দিতেন ব/র/গু/না জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক।

ঝালকাঠিতে জাল টাকাসহ কারারক্ষী আটক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৩৭:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ ডিসেম্বর ২০২৩ ১২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠির নলছিটিতে জাল টাকাসহ মো.আবু জাফর (৪৫) নামের এক কারারক্ষী আটক হয়েছে। বৃহস্পতিবার(২৮ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার ভৈরবপাশা ইউনিয়নের আমিরাবাদ বাজার থেকে পুলিশ জাল টাকাসহ কারারক্ষী মো.আবু জাফরকে আটক করে।

এসময় তার কাছ থেকে ৫০০ টাকা মূল্য মানের ৬টি ১০০০ টাকা মূল্য মানের ২টি জাল টাকা উদ্ধার করা হয়। আটক মো. আবু জাফর ঝালকাঠি জেলা কারাগারের কারারক্ষী হিসেবে কর্মরত আছেন। তার বাড়ী বরিশাল জেলার কোতোয়ালি থানার চন্ডিপুর গ্রামে। পিতার নাম মহব্বত আলী।

পুলিশ জানিয়েছে, ২৮ শে ডিসেম্বর বৃহস্পতিবার বিকেলে জাল টাকা লেনদেন হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে নলছিটি থানা পুলিশ অভিযান চালিয়ে উপজেলার ভৈরবপাশার আমিরাবাদ বাজার থেকে তাকে আটক করে।

স্থানীয়রা জানান আটককৃত আবু জাফর দোকানে মাল ক্রয় করার জন্য জাল টাকা দিয়েছেন।
এলাকাবাসী জানতে পেরে আবু জাফর কে আটক করে তল্লাশি চালিয়ে প্রায় আট হাজার টাকা জাল নোট উদ্ধার করে নলছিটি থানা পুলিশকে খবর দেয়।
পুলিশ এসে আবু জাফর কে আটক করে নলছিটি থানায় নিয়ে গেছে।

নলছিটি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) মু. মুরাদ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ঝালকাঠিতে জাল টাকাসহ কারারক্ষী আটক

আপডেট সময় : ০৬:৩৭:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ ডিসেম্বর ২০২৩