সংবাদ শিরোনাম ::
সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান চুয়াডাঙ্গার আদালত মামলা পরিচালনা করতে যেয়ে ভুয়া আইনজীবীসহ আটক ২ গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলা, সকল আসামিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল চুয়াডাঙ্গা থানা মোড়ে ৩০ অবৈধ স্থাপনা উচ্ছেদ নলছিটিতে খাদ্যবান্ধব কর্মসূচির চালে ওজন কম পাওয়ার অভিযোগ, ডিলার ও কর্মকর্তার পাল্টাপাল্টি বক্তব্য বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প

বরিশাল-৩ এর বদলে ২ পেলেন রাশেদ খান মেনন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:০৬:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১৫ ডিসেম্বর ২০২৩ ১৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স॥ ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বরিশাল-৩ নয়, বরিশাল-২ আসন থেকে নির্বাচন করবেন। বিশেষ বিবেচনায় তাকে বরিশাল-২ আসনে নির্বাচন করার জন্য ছাড় দেওয়া হয়েছে।

জানা গেছে, রাশেদ খান মেনন বরিশাল-২ ও ৩, এই দুই আসনে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। গতকাল বৃহস্পতিবার তাকে বরিশাল-৩ আসনে জোটের প্রার্থী হিসেবে নির্বাচন করার জন্য ছাড় দিয়েছিল আওয়ামী লীগ। কিন্তু বরিশাল-৩ আসনে জাতীয় পার্টির শক্ত প্রার্থী রয়েছেন। এই আসনে ভোট করার ক্ষেত্রে রাশেদ খান মেনন নিজেও সন্তুষ্ট ছিলেন না।

ফলে শুক্রবার (১৫ ডিসেম্বর) আওয়ামী লীগের পক্ষ থেকে মেননকে বরিশাল-৩ এর বদলে বরিশাল-২ আসনে ১৪-দলীয় জোটের প্রার্থী হিসেবে নৌকা প্রতীকে নির্বাচন করার জন্য বলা হয়েছে। তিনিও প্রস্তাব লুফে নিয়েছেন।

বরিশাল–২ (উজিরপুর-বানারীপাড়া) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী তালুকদার মো. ইউনুস। এখন রাশেদ খান মেনন এ আসন থেকে ১৪ দলের প্রার্থী হিসেবে নির্বাচন করলে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী তালুকদার মো. ইউনুস বাদ পড়বেন।

ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ১৯৭৯ ও ১৯৯১ সালে বরিশাল-২ আসনে নির্বাচন করেছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বরিশাল-৩ এর বদলে ২ পেলেন রাশেদ খান মেনন

আপডেট সময় : ০৬:০৬:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১৫ ডিসেম্বর ২০২৩