সংবাদ শিরোনাম ::
ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন চুয়াডাঙ্গা হাসপাতাল সড়কে চলন্ত ইজিবাইক চালকের হৃদরোগে মৃত্যু রাজাপুরে আলোচিত দুই ডাকাতি মামলা: ৪ ডাকাত গ্রেপ্তার নারী চিকিৎসককে কক্ষে ডাকতেন-কুপ্রস্তাব দিতেন ব/র/গু/না জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক। ঘোড়াঘাটে রাঘব, বোয়ালদের বাদ দিয়ে অভিযোগ গঠন, পৌর বিএনপির মানব বন্ধন গৌরনদীতে স্কুলের টিফিনের রুটিতে ব্লেড কান্ডে তদন্ত কমিটি গঠন আধুনিক, স্বচ্ছ ও জনবান্ধব কেদারপুর ইউনিয়ন গঠনের অঙ্গীকার পারভেজ মৃধার। বানারীপাড়ায় বিশ্ব নবীকে নিয়ে কটুক্তি করায় যুবককে জুতার মালা পড়িয়ে ঘুরানো হলো

সুন্দরগঞ্জে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৪৫:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর ২০২৩ ৪৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শহীদুল ইসলাম শহীদ,সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ
সারা দেশের ন্যায় গাইবান্ধার সুন্দরগঞ্জে যথাযথ মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে ।

বৃহস্পতিবার বিকালে উপজেলা প্রশাসনের আয়োজনে সর্বস্তরের জনগণে অংশগ্রহনে এ দিবস পালিত হয়।

এ উপলক্ষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আশরাফুল আলম সরকার লেবু, উপজেলা নির্বাহী অফিসার তরিকুল ইসলাম, সহকারী কমিশনার ভূমি, মাসুদুর রহমান, থানার অফিসার ইনচার্জ মাহবুর রহমান, উপজেলা প্রকৌশলী আব্দুল মান্নাফ, সমাজসেবা অফিসার রফিকুজ্জামান খান, যুব উন্নয়ন কর্মকর্তা জাফর আহমেদ লস্কর, জনস্বাস্থ্য প্রকৌশলী খোকন রানা, বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, উপজেলা প্রেসক্লাব সভাপতি শাহজান মিঞা, সাংবাদিক সামছুল হক প্রমুখ।

আলোচনা সভা শেষে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারের বধ্যভূমি স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন, দোয়া মাহফিল শেষে মোমবাতি প্রজ্জলন করেন। এসময় সর্বস্তরের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্তারা বলেন, মহান মুক্তিযুদ্ধের শেষের দিনগুলোতে পাকিস্তানী হানাদার বাহিনী, স্বাধীনতা বিরোধী অপশক্তি ও তাদের দোসররা পরাজয় নিশ্চিত জেনে বাংলাদেশকে মেধাশুন্য করতে বাঙালি জাতির বিজয়ের প্রাক্কালে দেশের শিক্ষাবিদ, সাংবাদিক, সাহিত্যিক, চিকিৎসক, বিজ্ঞানী, আইনজীবী, শিল্পী, প্রকৌশলী, দার্শনিক ও রাজনৈতিক চিন্তাবিদসহ মেধাবী সন্তানদের নির্মমভাবে হত্যা ও গুম করে। ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর বাঙালি জাতির ইতিহাসে একটি হৃদয় বিদারক ও মর্মস্পর্শী দিন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

সুন্দরগঞ্জে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

আপডেট সময় : ০৩:৪৫:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর ২০২৩