সংবাদ শিরোনাম ::
নলছিটিতে মাদক ব্যবসা ও আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ: ভাঙচুর ও অগ্নিসংযোগ, নিহত ১ বিজয়নগরে শিক্ষার্থীদের হাত ধরেই সবুজ হবে বাংলাদেশ— বাবুগঞ্জের কেদারপুরে ইয়াবাসহ যুবক আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক ঘোড়াঘাটে দুটি ব্যবসায়ী প্রতিষ্ঠানের কাছ থেকে জরিমানা আদায় পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান বিষখালী নদীতে অভিযান: ৭ লক্ষাধিক টাকার নিষিদ্ধ জাল উদ্ধার ও ধ্বংস বাবুগঞ্জে গাঁজা সহ প্রবাসী আটক ​ ​ঝালকাঠিতে নানা আয়োজনে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ​ কাঠালিয়ায় ৫০ কেজি ও ৩৯ পোটলা গাঁজাসহ গ্রেপ্তার ১: মাদকবিরোধী অভিযানে পুলিশের বড় সাফল্য

বরিশাল মেট্রো পুলিশের কমিশনার হচ্ছেন ডিআইজি জিহাদুল কবির

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:১০:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩ ৩৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স ॥ নির্বাচন কমিশনের (ইসি) নির্দেশে পুলিশের দুই কমিশনার এবং পাঁচ জেলার এসপি বদলি করে সেখানে নতুন কমিশনার ও এসপি নিয়োগের প্রস্তাবে অনুমোদন দিয়েছে ইসি।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিবের মাধ্যমে ইসিতে এই প্রস্তাব করা হয়েছিল। সোমবার তাতে অনুমোদন দিয়েছে ইসি।

দুই কমিশনারের মধ্যে সিলেট মহানগরের পুলিশ কমিশনার (ডিআইজি) মো. ইলিয়াছ শরীফকে পিবিআইয়ের ডিআইজি করা হয়েছে। আর সিলেটের পুলিশ কমিশনার হয়েছেন ইন্ডাস্ট্রিয়াল পুলিশের ডিআইজি মো. জাকির হোসেন খান। বরিশাল মহানগর পুলিশের কমিশনার মো. সাইফুল ইসলামকে ম্যাস র্যাপিড ট্রানজিট, মেট্রোরেলের ডিআইজি করা হয়েছে। আর বরিশাল মহানগর পুলিশের কমিশনার হয়ে যাচ্ছেন ম্যাস র্যাপিড ট্রানজিট, মেট্রোরেলের ডিআইজি জিহাদুল কবির।

এসপিদের মধ্যে পিরোজপুরে নতুন এসপি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে পিবিআইয়ের এসপি মুহাম্মদ শরীফুল ইসলামকে। পিরোজপুরের বর্তমান এসপি মোহাম্মদ শফিউর রহমানকে এসবি, ঢাকার বিশেষ পুলিশ সুপার করা হয়েছে। হবিগঞ্জের পুলিশ সুপার এস এম মুরাদ আলীকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপপুলিশ কমিশনার পদে বদলি করা হয়েছে। আর হবিগঞ্জে নতুন এসপি হিসেবে যাচ্ছেন ডিএমপির উপ-পুলিশ কমিশনার আক্তার হোসেন।

নোয়াখালীর এসপি মো. শহীদুল ইসলামকে ডিএমপিতে বদলি করে তার স্থলাভিষিক্ত করা হয়েছে এসবি ঢাকার বিশেষ পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামানকে। সাতক্ষীরার এসপি কাজী মনিরুজ্জামানকে ডিএমপিতে উপপুলিশ কমিশনার পদে বদলি করা হয়েছে। সাতক্ষীরায় এসপি হয়ে যাচ্ছেন এসবির বিশেষ পুলিশ সুপার মুহাম্মদ মতিউর রহমান সিদ্দিকী।

এ ছাড়া মেহেরপুরের এসপি মো. রাফিউল আলমকে পিবিআইয়ের এসপি হিসেবে বদলি করা হয়েছে। মেহেরপুরে এসপি পদে তার স্থলাভিষিক্ত হচ্ছেন ডিএমপির উপপুলিশ কমিশনার এস এম নাজমুল হক।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বরিশাল মেট্রো পুলিশের কমিশনার হচ্ছেন ডিআইজি জিহাদুল কবির

আপডেট সময় : ০৪:১০:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩