সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন চুয়াডাঙ্গা হাসপাতাল সড়কে চলন্ত ইজিবাইক চালকের হৃদরোগে মৃত্যু রাজাপুরে আলোচিত দুই ডাকাতি মামলা: ৪ ডাকাত গ্রেপ্তার নারী চিকিৎসককে কক্ষে ডাকতেন-কুপ্রস্তাব দিতেন ব/র/গু/না জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক।

বাবুগঞ্জে পুলিশের সহায়তায় ধান কেটে নেওয়ার অভিযোগ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৩৫:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ৮ ডিসেম্বর ২০২৩ ১৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাবুগঞ্জ(বরিশাল)প্রতিনিধি ঃ বরিশালের বাবুগঞ্জে পুলিশের সহায়তায় ধান কেটে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় প্রতিপক্ষকে বাঁধা দিলে পুলিশের সামনেই উল্টো প্রাণনাশের হুমকি প্রদান করেন প্রতিপক্ষরা।

এ ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালে উপজেলার কেদারপুর ইউনিয়নের দক্ষিন ভূতেরদিয়া গ্রামে। তবে পুলিশ বলেছেন তারা আদালতের নির্দেশ পালন করছেন মাত্র।

অভিযোগ সূত্রে জানাগেছে, উপজেলার কেদারপুর ইউনিয়নের দক্ষিন ভূতেরদিয়া গ্রামের মৃত শাহ আলম চৌকিদার’র পুত্র গোলাম কিবরিয়া গংরা তাদের মোট ১ একর ২০ শতাংশ সম্পত্তির ৬০ শতাংশ সম্পত্তি রজ্জব আলী গংদের ওয়ারিশ সূত্রে মালিক, বাকি ৬০ শতাংশ সম্পত্তি জবেদ আলী গংদের কাছ থেকে ক্রয় মূলে মালিক। এর সূত্র ধরে প্রায় ৫০ বছর ভোগদখল ও চাষাবাদ করে আসছে গোলাম কিবরিয়া গংরা। কিন্তু গত কয়েক বছর ধরে গোলাম কিবরিয়া গংদের সেই সম্পত্তির দাবী করেন একই বাড়ির মৃত আদম আলী বেপারীর পুত্র মোঃ আনিছুর রহমান বেপারী। এক পর্যায়ে আনিছুর রহমান বেপারী আদালতের দারস্থ হয়ে জমির মালিনাকা দাবী করেন। যা নিয়ে র্দীঘদিন বিরোধ চলে আসছে। এদিকে শুক্রবার সকালে বিরোধপূর্ণ ওই সম্পতিতে রোপিত ধান নিজেদের দাবী করে বাবুগঞ্জ থানা পুলিশের সহায়তায় আনিছুর রহমান তার দলবল নিয়ে কর্তন করে নিজের জিম্মায় নিয়ে নেয়।

এসময় শাহ আলম চৌকিদার এর পুত্র গোলাম কিবরিয়া গংরা ধান কর্তনে বাঁধা দিলে প্রতিপক্ষরা আদালতের অনুমতির কাগজ প্রদর্শন করেন।

এসময় ঘটনাস্থলে সঙ্গীয় ফোর্স নিয়ে বাবুগঞ্জ থানার উপ-সহকারী পুলিশ পরিদর্শক দুলালেন্দু অবস্থান করেন। এদিকে অভিযুক্ত আনিছুর রহমানের দাবী তার নামে রেকর্ডীয় সম্পত্তিতে তিনি ধান কর্তন করেছেন। তিনি আদালতের শরনাপন্ন হলে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত তার পক্ষে রায় দেয় এবং তিনি বাবুগঞ্জ থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ তাকে ধান কর্তনে সহায়তা করেন।
এ বিষয়ে উপ-সহকারী পুলিশ পরিদর্শক দুলালেন্দু বলেন, কোর্টের নির্দেশ নিয়ে এসেছি, শান্তি শৃঙ্খলা বজায় রাখতে অতিরিক্ত ফোর্স নিয়ে ঘটনাস্থলে ছিলাম।

এ বিষয়ে বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তুষার কুমার মন্ডল বলেন,কোর্টের নির্দেশের কপি নিয়ে ঘটনাস্থলে ফোর্স পাঠিয়েছি। পুলিশ শান্তি শৃঙ্খলা রক্ষার্থে সেখানে অবস্থান করেছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বাবুগঞ্জে পুলিশের সহায়তায় ধান কেটে নেওয়ার অভিযোগ

আপডেট সময় : ১২:৩৫:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ৮ ডিসেম্বর ২০২৩