সংবাদ শিরোনাম ::
প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়মের সত্যতা, পুনঃতদন্তে প্রশাসন

নাসুমকে চড়, পাপনকে আইনি নোটিশ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৪৯:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ৩ ডিসেম্বর ২০২৩ ২৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক
জাতীয় দলের ক্রিকেটার নাসুম আহমেদকে বিশ্বকাপ চলাকালে চড় মারার অভিযোগ উঠেছে বাংলাদেশ দলের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের বিরুদ্ধে। অনাকিঙ্ক্ষিত এই ঘটনার তদন্ত চেয়ে বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপনকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। ঘটনাটি প্রমাণিত হলে বিসিবিকে অভিযুক্ত টাইগার কোচের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে বলা হয়েছে নোটিশে।

রোববার (৩ ডিসেম্বর) বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী নাহিদুর রহমানের পক্ষে ডাকযোগে ও ই-মেইলে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন ব্যারিস্টার আশরাফ রহমান। তিন দিন বা ৭২ ঘণ্টার মধ্যে টাইগার কোচের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ না নিলে আইনগত ব্যবস্থা নেয়ার কথাও বলা হয়েছে নোটিশে।

এ বিষয়ে ব্যারিস্টার আশরাফ রহমান গণমাধ্যমকে বলেন, ‘১২ অক্টোবর বিশ্বকাপ চলাকালে বাংলাদেশ জাতীয় দলের প্রধান কোচ হাথুরুসিংহে স্পিনার নাসুম আহমেদকে চড় মারেন। সংবাদমাধ্যমে বিষয়টি জানতে পাললেও বিসিবিকে এ বিষয়ে এখন পর্যন্ত কোনো পদক্ষেপ নিতে দেখা যায়নি।’

তিনি আরও বলেন, ‘যেহেতু চড় মারা বাংলাদেশের আইনে একটি ফৌজদারি অপরাধ, তাই আমরা বিসিবির সভাপতি নাজমুল হোসেন পাপনকে লিগ্যাল নোটিশ দিয়েছি। এ বিষয়ে তদন্ত কমিটি গঠন করে যেন এ ঘটনার সত্যতা বের করে হাথুরুসিংহের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়। এবং প্রয়োজনে যেন তাকে বরখাস্তও করা হয়।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

নাসুমকে চড়, পাপনকে আইনি নোটিশ

আপডেট সময় : ০৯:৪৯:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ৩ ডিসেম্বর ২০২৩