সংবাদ শিরোনাম ::
নলছিটিতে মাদক ব্যবসা ও আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ: ভাঙচুর ও অগ্নিসংযোগ, নিহত ১ বিজয়নগরে শিক্ষার্থীদের হাত ধরেই সবুজ হবে বাংলাদেশ— বাবুগঞ্জের কেদারপুরে ইয়াবাসহ যুবক আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক ঘোড়াঘাটে দুটি ব্যবসায়ী প্রতিষ্ঠানের কাছ থেকে জরিমানা আদায় পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান বিষখালী নদীতে অভিযান: ৭ লক্ষাধিক টাকার নিষিদ্ধ জাল উদ্ধার ও ধ্বংস বাবুগঞ্জে গাঁজা সহ প্রবাসী আটক ​ ​ঝালকাঠিতে নানা আয়োজনে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ​ কাঠালিয়ায় ৫০ কেজি ও ৩৯ পোটলা গাঁজাসহ গ্রেপ্তার ১: মাদকবিরোধী অভিযানে পুলিশের বড় সাফল্য

বরিশাল ৫: ‘নৌকার মাঝি’ জাহিদকে ফুল ছিটিয়ে বরণ করে নিলেন কর্মী-সমর্থকেরা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৩৩:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০২৩ ৭১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স :: জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল ৫ আসনের ‘নৌকার মাঝি’ অবসরপ্রাপ্ত কর্নেল জাহিদ ফারুক শামীমকে ফুল দিয়ে বরণ করে নিয়েছেন নেতাকর্মীরা। গত রোববার দলীয় মনোনয়ন ঘোষণা হওয়ার দুদিন পরে পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক মঙ্গলবার সকালে বিমানযোগে বরিশালে আসেন।

এর আগে হাজার হাজার নেতাকর্মী ফুল হাতে নিয়ে শহরের গড়িয়ারপাড় থেকে শুরু প্রতিমন্ত্রীর গন্তব্যস্থল পানি উন্নয়ন বোর্ডের ডাকবাংলো পর্যন্ত অপেক্ষা করতে থাকেন। এছাড়া একটি অংশ জাহিদ ফারুককে বরণ করে আনতে রহমতপুরস্থ বরিশাল বিমানবন্দর অবস্থান নেন। প্রতিমন্ত্রী বিমানবন্দর থেকে ছাদখোলা প্রাইভেটকারে চেপে গন্তব্যস্থল পানি উন্নয়ন বোর্ডের বাংলোর উদ্দেশে রওনা হলে নেতাকর্মীরা ফুল ছিটিয়ে তাঁকে বরণ করেন। এসময় বরিশাল ৫ আসনে এই প্রার্থী হাত উচিয়ে নগরবাসীকে শুভেচ্ছা-অভিবাদন জানিয়েছেন।

জানা যায়, বরিশাল সদর আসনে জাহিদ ফারুকের পাশাপাশি সাবেক সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহসহ আরও অন্তত ৯ রাজনৈতিক নৌকার টিকিট চেয়েছিলেন। কিন্তু আওয়ামী লীগ ক্লিন ইমেজের নেতা জাহিদ ফারুকের ওপর আস্থা রেখেছেন, তার হাতে তুলে দিয়েছেন বঙ্গবন্ধুর নৌকা প্রতীক। পরে বরিশালের নেতাকর্মীদের নিয়ে জাহিদ ফারুক সোমবার আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেন। এদিকে একই দিনে বরিশালে তার অনুগত নেতারা রিটার্নিং কর্মকর্তা বরিশাল জেলা প্রশাসক শহিদুল ইসলামের কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

‘নৌকার মাঝি’ মাঝি জাহিদ ফারুক যখন বরিশালে আসছিলেন, ঠিক তখনই আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত সাদিক আব্দুল্লাহ স্বতন্ত্র প্রার্থীতার ঘোষণা দিয়ে তিনিও মনোনয়ন সংগ্রহ করলেন। বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদিক আব্দুল্লাহ’র পক্ষে মনোনয়নটি সংগ্রহ করেন বরিশাল সদর উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু এবং বরিশাল প্রেসক্লাব সাধারণ সম্পাদক আ’লীগ নেতা এসএম জাকির উল্লেখযোগ্য। উল্লেখ, সদর উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু এবং বরিশাল প্রেসক্লাব সাধারণ সম্পাদক আ’লীগ নেতা এসএম জাকিরও সংসদ নির্বাচনে বরিশাল ৫ আসনে নৌকার টিকিট চেয়েছিলেন।

এরই মধ্যে নৌকার মাঝির আগমনে বরিশালে ভিন্ন এক পরিবেশের অবতারণা হয়। মঙ্গলবার সকাল থেকে সমর্থিত নেতাকর্মীরা গড়িয়ারপাড় থেকে বান্দরোডস্থ পানি উন্নয়ন বোর্ড পর্যন্ত ফুল নিয়ে অপেক্ষা করতে থাকেন। প্রতিমন্ত্রী যখন ছাদখোলা প্রাইভেটকার নিয়ে বরিশালে প্রবেশ করছিলেন, তখন কর্মী-সমর্থকেরা তার গাড়িতে ফুল ছিটাতে থাকেন এবং নানা শ্লোগানে শহর উত্তপ্ত করে তোলেন। পরে জাহিদ ফারুক পানি উন্নয়ন বোর্ডের ডাকবাংলোতে গিয়ে অবস্থান করলে সেখানে হাজার হাজার নেতাকর্মীর দেখা যায়।

জাহিদ ফারুকের আস্থাভাজন বরিশাল সদর উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট মাহাবুবুর রহমান মধু জানান, নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন হয়, এমন কিছু না করতে প্রতিমন্ত্রী নিষেধ করেছেন। যে কারণে তাকে শুধু ফুল দিয়ে বরণ করেছে আ’লীগ নেতাকর্মীরা।

স্থানীয় আওয়ামী লীগ নেতা মধু জানান, প্রতিমন্ত্রীর পক্ষে গতকাল সোমবার বরিশাল রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন আওয়ামী লীগ নেতারা। এই ফরমটি ফিলাপ করে আগামীকাল অর্থাৎ বুধবার জমা করতে পারেন জাহিদ ফারুক শামীম।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বরিশাল ৫: ‘নৌকার মাঝি’ জাহিদকে ফুল ছিটিয়ে বরণ করে নিলেন কর্মী-সমর্থকেরা

আপডেট সময় : ০২:৩৩:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০২৩