সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

বরিশাল-২ আসনে সততার পুরস্কার নৌকার টিকিট পেলেন অ্যাডভোকেট মো.ইউনুস

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:২৭:৫২ অপরাহ্ন, রবিবার, ২৬ নভেম্বর ২০২৩ ১৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি॥ অবশেষ সকল জল্পনা-কল্পনা ও গুজব-গুঞ্জনের অবসান ঘটিয়ে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সৎ রাজনীতিকের পথিকৃৎ ৭১’র রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস বরিশাল-২ (বানারীপাড়া-উজিরপুর) আসনে নৌকার টিকিট পেয়েছেন। বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস ২০০৮ সালে অনুষ্ঠিত ৯ম সংসদ নির্বাচনে বরিশাল-১(অগৈলঝাড়া-গৌরনদী ) আসনে ও ২০১৪ সালে দশম জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-২ (বানারীপাড়া-উজিরপুর) আসনে আওয়ামী লীগের নৌকার টিকিটে পরপর দুইবার সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি দুই বার সংসদ সদস্য থাকাকালীন নির্বাচনী এলাকায় উন্নয়নের পাশাপাশি শান্তিময় পরিবেশ বজায় রাখেন। ফলে দলমত নির্বিশেষ আপমর জনতার অতি আপনজন হয়ে ওঠেন। সর্বমহলে সৎ রাজনীতিক ও সাদা মনের মানুষের খ্যাতি পাওয়া জনবান্ধব ও কর্মীবান্ধব নেতা অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস পুনরায় বরিশাল-২ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ায় বানারীপাড়া ও উজিরপুরের নেতা-কর্মী ও সমর্থরা দারুন উচ্ছ্বসিত ও আনন্দে উদ্বেলিত। রোববার বিকালে তার মনোনয়ন লাভের খবরে তাৎক্ষনিক দুই উপজেলায় আওয়ামী লীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা মিষ্টি বিতরণ এবং আনন্দ মিছিল বের করেন। স্থানীয় নেতা-কর্মীরা মনে করেন,বঙ্গবন্ধু কন্যা আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে সততার পুরস্কার পেয়েছেন মুজিব অন্তপ্রাণ অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস।
প্রসঙ্গত. বরিশাল-২ আসনে নৌকার টিকিট পেতে বর্তমান সংসদ সদস্য মো. শাহে আলম ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুসসহ মোট ২০ জন মনোনয়ন প্রত্যাশী প্রার্থী আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম জমা দিয়েছিলেন। ###

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বরিশাল-২ আসনে সততার পুরস্কার নৌকার টিকিট পেলেন অ্যাডভোকেট মো.ইউনুস

আপডেট সময় : ০২:২৭:৫২ অপরাহ্ন, রবিবার, ২৬ নভেম্বর ২০২৩