সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

দিনাজপুর -৬ আসনে শিবলী সাদিক আবারও নৌকার মাঝি, বিরামপুরে মিষ্টি বিতরণ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:২৭:৫৪ অপরাহ্ন, রবিবার, ২৬ নভেম্বর ২০২৩ ১৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শফিকুল ইসলাম দিনাজপুর জেলা প্রতিনিধিঃ
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-৬ আসনের বিরামপুর, নবাবগঞ্জ, হাকিমপুর ও ঘোড়াঘাট উপজেলার বর্তমান সংসদ সদস্য শিবলী সাদিক হ্যাট্রিক নৌকার মাঝি( তৃতীয় বারের মতো) মনোনীত হওয়ায় দিনাজপুরের বিরামপুর উপজেলায় আনন্দ র‍্যালি,আলোচনা সভা মিষ্টি বিতরণ ও দোয়া অনুষ্ঠিত। অন্য দিকে এ উপলক্ষে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরন করেছে দিনাজপুর-৬ আসনের চার উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

রোববার (২৬ নভেম্বর) বিকাল ৪টার দিকে আ’লীগের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলীয় মনোনয়ন পাওয়া প্রার্থীর নাম ঘোষণা করেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

মনোয়নপত্র পাওয়ার খবর পৌঁছানোর পরপরই বিরামপুর দলীয় কার্যালয় থেকে আনন্দ র‍্যালি বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে শেষ হয়। পরে দলীয় কার্যালয়ে নেতা কর্মীদের মাঝে মিষ্টি বিতরণ,আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।

এসময় সাবেক ছাত্রনেতা প্রীতিময় হোসেন পলাশ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন বিরামপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি শিবেশ কুন্ডু,সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক মাস্টার, নাড়ুগোপাল কুন্ডু, উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন বিরামপুর উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মাহাবুব আলম বকুল, যুবলীগের সিনিয়র সহ-সভাপতি আনোয়ার হোসেন টিটু, দিওড় ইউপি চেয়ারম্যান আব্দুল মালেক মন্ডল,,বিরামপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারন সম্পাদক বেলাল হোসেন, ছাত্রলীগের সভাপতি আব্দুর রাজ্জাক, যুগ্ন সাধারন সম্পাদক মুরাদ হোসেন,সাবেক ছাত্রনেতা ফারুক হোসেন, সাবেক পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক উত্তম কুমার, সাবেক ছাত্রনেতা মিজানুর রহমান,, প্রিন্ট ও বিভিন্ন ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক বৃন্দুসহ আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠনের সকল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

দিনাজপুর -৬ আসনে শিবলী সাদিক আবারও নৌকার মাঝি, বিরামপুরে মিষ্টি বিতরণ

আপডেট সময় : ০৭:২৭:৫৪ অপরাহ্ন, রবিবার, ২৬ নভেম্বর ২০২৩