সংবাদ শিরোনাম ::
দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫ বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত,হত্যা মামলায় দুই ভাইসহ গ্রেপ্তার ৪ বানারীপাড়ায় সন্ধ্যা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এমপি সান্টু: ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরণ ​রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়ম ও জালিয়াতির অভিযোগ, এলাকাবাসীর বিক্ষোভ ​ ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত আগৈলঝাড়ায় বিএনপি নেতার বিরুদ্ধে দোকান দখল ও চাঁদাবাজির অভিযোগ, থানায় দুই অভিযোগ ঝালকাঠিতে বাস্তবায়িত হতে যাচ্ছে আন্তর্জাতিক মানের নদীভিত্তিক ইকো-ট্যুরিজম ও “ধানসিঁড়ি সাংস্কৃতিক পল্লী” নলছিটিতে ১৭ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চুয়াডাঙ্গায় জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বিজয়নগর থানার, আহসান উল্লাহ,

টুরিস্ট পুলিশ ও হোটেল হলিডে ইন এর মধ্যে পারস্পরিক চুক্তি স্বাক্ষর

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:০৯:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ নভেম্বর ২০২৩ ১৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বি এম মনির হোসেনঃ-

টুরিস্ট পুলিশ ঢাকা রিজিয়ন এবং Hotel Holiday Inn (Dhaka City Centre) এর মধ্যে পারস্পরিক সেবা-সহযোগিতা ও নিরাপত্তা সম্পর্কিত এক Memorandum of Understanding (MoU) স্বাক্ষরিত হয়। উক্ত চুক্তিপত্রে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় উল্লেখ করা হয়েছে।টুরিস্ট পুলিশ বাংলাদেশ এর পক্ষে উক্ত Signing অনুষ্ঠানে চুক্তিপত্রে স্বাক্ষর প্রদান করেন মোঃ নাইমুল হক পিপিএম পুলিশ সুপার, ঢাকা রিজিয়ন এবং Hotel Holiday Inn (Dhaka City Centre) এর পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন Ms Norizan Binti Yaacob জেনারেল ম্যানেজার (জিএম)। এছাড়াও উক্ত সাইনিং অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মোমেনা খাতুন অতিরিক্ত পুলিশ সুপার, টুরিস্ট পুলিশ ঢাকা রিজিয়ন, মোঃ রাকিবুল ইসলাম, ইন্সপেক্টর,জোন ইনচার্জ, ঢাকা জোন,ধীরাজ রায় ডিরেক্টার অফ সেলস,শাহিদুস সাদেক তালুকদার ডিরেক্টার অফ অপারেশন্স, পান্না চৌধুরী সিকিউরিটি ম্যানেজার হোটেল হলিডে ইন সহ টুরিস্ট পুলিশ এবং Hotel Holiday Inn (Dhaka City Centre) এর বিভিন্ন কর্মকর্তা বৃন্দ।এ সময় মোঃ নাইমুল হক পিপিএম পুলিশ সুপার,ঢাকা রিজিয়ন বলেন, “হোটেল হলিডে ইন দীর্ঘদিন যাবত অত্যন্ত সুনামের সাথে দেশ-বিদেশের বিভিন্ন দর্শনার্থী এবং পর্যটকদের বিভিন্ন সেবা দিয়ে আসছে। এখন থেকে তারা দর্শনার্থী এবং দেশ-বিদেশের পর্যটকদের যে কোন প্রয়োজনে টুরিস্ট পুলিশকে সব সময় পাশে পাবে। টুরিস্ট পুলিশের হেল্প লাইন নম্বরে ২৪ ঘন্টাই দর্শনার্থী ও পর্যটকদের বিভিন্ন পুলিশি সহযোগিতা দেয়া হচ্ছে ।”এসময় তিনি হোটেল হলিডে ইন কর্তৃপক্ষকে পর্যটকদের সেবার মান আরো বাড়ানো ও দেশের পর্যটন খাতকে পর্যটকদের মাঝে ছড়িয়ে দেয়ার আহ্বান জানান।উল্লেখ্য যে উক্ত অনুষ্ঠানে হোটেল হলিডে ইন এর পক্ষ থেকে রুম রেন্ট এবং ফুডের উপর বাংলাদেশ পুলিশের সকল সদস্যদের জন্য আকর্ষণীয় ডিসকাউন্ট অফার ঘোষণা করা হয়েছে। বাংলাদেশ পুলিশের যেকোন সদস্য তার আইডি কার্ড প্রদর্শন করে উক্ত ডিসকাউন্ট অফার যেকোনো সময় পরিবারের সাথে উপভোগ করতে পারবেন। পাশাপাশি উক্ত হোটেলে আগত এবং অবস্থানরত সকল দর্শনার্থী এবং পর্যটক বৃন্দ টুরিস্ট পুলিশের কাছ থেকে তাৎক্ষণিকভাবে অল্প সময়ের ভেতর বিভিন্ন ধরনের পুলিশি সেবা পেয়ে থাকবেন। পরবর্তীতে পুলিশ সুপার মোঃ নাইমুল হক পিপিএম হোটেল কর্তৃপক্ষকে টুরিস্ট পুলিশের হেল্পলাইন নাম্বার সম্বলিত কাট আউট এক্স ব্যানার এবং ইনফরমেশন ডেস্ক প্রদান করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

টুরিস্ট পুলিশ ও হোটেল হলিডে ইন এর মধ্যে পারস্পরিক চুক্তি স্বাক্ষর

আপডেট সময় : ০৬:০৯:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ নভেম্বর ২০২৩