সংবাদ শিরোনাম ::
ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন চুয়াডাঙ্গা হাসপাতাল সড়কে চলন্ত ইজিবাইক চালকের হৃদরোগে মৃত্যু রাজাপুরে আলোচিত দুই ডাকাতি মামলা: ৪ ডাকাত গ্রেপ্তার নারী চিকিৎসককে কক্ষে ডাকতেন-কুপ্রস্তাব দিতেন ব/র/গু/না জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক। ঘোড়াঘাটে রাঘব, বোয়ালদের বাদ দিয়ে অভিযোগ গঠন, পৌর বিএনপির মানব বন্ধন গৌরনদীতে স্কুলের টিফিনের রুটিতে ব্লেড কান্ডে তদন্ত কমিটি গঠন আধুনিক, স্বচ্ছ ও জনবান্ধব কেদারপুর ইউনিয়ন গঠনের অঙ্গীকার পারভেজ মৃধার। বানারীপাড়ায় বিশ্ব নবীকে নিয়ে কটুক্তি করায় যুবককে জুতার মালা পড়িয়ে ঘুরানো হলো

হিলি সীমান্তে বিজিবি- বিএসএফ সেক্টর কমান্ডার পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৪৮:৩৮ অপরাহ্ন, বুধবার, ১৫ নভেম্বর ২০২৩ ১৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শফিকুল ইসলাম দিনাজপুর জেলা প্রতিনিধিঃ
সীমান্তের শূন্য রেখায় নিরীহ মানুষ হত্যা বন্ধ, চোরাচালান, মাদক পাচার ও অবৈধ অনুপ্রবেশ রোধ ও দুই দেশের সীমান্ত রক্ষী বাহিনীর সদস্যদের সৌহার্দ্য ভাতৃিত্ব বোধ বৃদ্ধির লক্ষ্য দিনাজপুরের হিলি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সেক্টর কমান্ডার পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৫ নভেম্বর) সকাল সাড়ে ১১ টায় বিএসএফের রায়গঞ্জ সেক্টরের ডিআইজি শ্রী মহেন্দ্র সিং এর নেতৃত্বে ১৪ সদস্যের একটি প্রতিনিধি দল হিলি জিরো পয়েন্ট দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন। এসময় হিলি আইসিপি’র প্রধান ফটোকে বিজিবি তাদেরকে ফুলেল শুভেচ্ছা জানায়।

পরে হিলি আইসিপি ক্যাম্পে দুই ঘন্টাব্যাপী বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবি পক্ষে নেতৃত্ব দেন দিনাজপুর সেক্টর কমান্ডার কর্ণেল রাসেদ আসগর এবং বিএসএফ পক্ষে নেতৃত্ব দেন রায়গঞ্জ সেক্টরের ডিআইজি শ্রী মহেন্দ্র সিং। বিজিবি ২০ ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল তানজিলুর রহমান ভুঁইয়া, দিনাজপুর সেক্টরের অধীনস্থ ব্যাটালিয়ন এর অধিনায়কগন, স্টাফ অফিসার, কোম্পানি অধিনায়কসহ অনান্য সদস্য উপস্থিত ছিলেন। অন্য দিকে বিএসএফ এর রায়গঞ্জ সেক্টর চারজন কোম্পানি কমান্ডারসহ অনান্য সদস্য উপস্থিত ছিলেন।

বিজিবি দিনাজপুর সেক্টর কমান্ডার কর্নেল রাশেদ আসগর জানান, বৈঠকে সীমান্তে হত্যা ও মাদক চোরাচালান শূন্যের কোটায় নামিয়ে আনা, অবৈধ সীমান্ত পারাপার, তার কাঁটার বেড়া কর্তন বন্ধসহ দুই বাহিনীর সৌহার্দপূণ্য সম্পর্ক বজায় রাখা,সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে সীমান্তে অপরাধ কমিয়ে আনার ব্যাপারে উভয় পক্ষই একযোগে কাজ করার একমত পোষন করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

হিলি সীমান্তে বিজিবি- বিএসএফ সেক্টর কমান্ডার পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত

আপডেট সময় : ০২:৪৮:৩৮ অপরাহ্ন, বুধবার, ১৫ নভেম্বর ২০২৩