সংবাদ শিরোনাম ::
ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন চুয়াডাঙ্গা হাসপাতাল সড়কে চলন্ত ইজিবাইক চালকের হৃদরোগে মৃত্যু রাজাপুরে আলোচিত দুই ডাকাতি মামলা: ৪ ডাকাত গ্রেপ্তার নারী চিকিৎসককে কক্ষে ডাকতেন-কুপ্রস্তাব দিতেন ব/র/গু/না জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক। ঘোড়াঘাটে রাঘব, বোয়ালদের বাদ দিয়ে অভিযোগ গঠন, পৌর বিএনপির মানব বন্ধন গৌরনদীতে স্কুলের টিফিনের রুটিতে ব্লেড কান্ডে তদন্ত কমিটি গঠন আধুনিক, স্বচ্ছ ও জনবান্ধব কেদারপুর ইউনিয়ন গঠনের অঙ্গীকার পারভেজ মৃধার। বানারীপাড়ায় বিশ্ব নবীকে নিয়ে কটুক্তি করায় যুবককে জুতার মালা পড়িয়ে ঘুরানো হলো

মহাসড়কে ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বিজিবির টহল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:২০:১৭ পূর্বাহ্ন, রবিবার, ১২ নভেম্বর ২০২৩ ৩২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স : বিএনপি-জামায়াত ও সমমনা দলের ডাকা চতুর্থ দফায় দুইদিনের সড়ক, রেল ও নৌপথ অবরোধ কর্মসূচিতে আইনশৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা নিশ্চিতে চট্টগ্রামে টহল দিচ্ছে বিজিবি। ঘোষণা অনুযায়ী, ৪৮ ঘণ্টার অবরোধ রোববার (১২ নভেম্বর) ভোর ছয়টা থেকে শুরু হয়ে মঙ্গলবার ভোর ছয়টা পর্যন্ত চলবে।

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পক্ষ থেকে জানানো হয়, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সারা দেশে ১৫২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এর মধ্যে ঢাকা ও তার আশপাশের জেলায় মোতায়েন করা হয়েছে ২৭ প্লাটুন বিজিবি। এ ছাড়া পর্যাপ্তসংখ্যক বিজিবি প্লাটুন স্ট্যান্ডবাই রয়েছে। চট্টগ্রামে ভোর থেকে বিজিবি মহাসড়কে টহল দিচ্ছে। চট্টগ্রাম জেলা প্রশাসনের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বিজিবি টহল দল মহাসড়ক ছাড়াও নগরের গুরুত্বপূর্ণ সড়কে অবস্থান নিয়েছে।

চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেন, অবরোধের মধ্যে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পণ্য পরিবহন স্বাভাবিক রাখতে ৬ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মহাসড়কসহ চট্টগ্রামের বিভিন্ন স্থানে বিজিবি, র‌্যাব, পুলিশ, আনসার সদস্যের কয়েকটি টিম টহল দিচ্ছে।

অবরোধ ঘোষণার কারণে জেলার গুরুত্বপূর্ণ স্থান নির্ধারণ করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে৷ চট্টগ্রামের রেলপথসহ সব ধরনের যোগাযোগ ও জানমালের নিরাপত্তায় কাজ করবে আইনশৃঙ্খলা বাহিনী। কোথাও কেউ নাশকতা করতে চাইলে তাদের প্রতিরোধ করা হবে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তারাও।

বিজিবির পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষায় চট্টগ্রামে মাঠে রয়েছে র‌্যাব-৭। টহল দল জেলার মহাসড়কজুড়ে তাদের টহল কার্যক্রম চালাবে। যেকোনও পরিস্থিতি নিয়ন্ত্রণে ক্যাম্পে রিজার্ভ টিম প্রস্তুত রয়েছে। নজর রয়েছে পোশাক কারখানাগুলোর দিকেও।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

মহাসড়কে ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বিজিবির টহল

আপডেট সময় : ০৮:২০:১৭ পূর্বাহ্ন, রবিবার, ১২ নভেম্বর ২০২৩