সংবাদ শিরোনাম ::
বরিশাল বিমানবন্দরে ধারাবাহিক চুরি-অনুপ্রবেশ, নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা নিয়ে প্রশ্ন বাবুগঞ্জের রহমতপুরে ৩ হাজার ২০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার উজিরপুরে বাস -মোটরবাইক মূখোমূখি সংঘর্ষে বৃদ্ধ নিহত কেদারপুরে হেরিংবোন সড়কে ভাঙন, দ্রুত সংস্কার ও সুগন্ধ্যা নদীর ভাঙন রোধে মানববন্ধন টঙ্গির ময়দানে আবারও বিশ্ব ইজতেমা হবে, আমরা সেই প্রত্যাশা করি: এমপি জামাল বরিশালে দরজা ভেঙে ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার, মিলল চিরকুট উজিরপুরে গ্রামীণ ব্যাংকে পেট্রোলবোমা হামলা চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় চোরকে ধরিয়ে দিতে ওসির পুরস্কার ঘোষণা দর্শনায় হত্যা মামলার আসামিসহ ৯ জন গ্রেপ্তার বরিশাল জেলা যুবদলের নবনির্বাচিত সভাপতি-সম্পাদককে আজিজুল হকের নেতৃত্বে ফুলেল শুভেচ্ছা।

ঝালকাঠিতে গাছের ডাল কাটাকে কেন্দ্র করে ফুফুর উপর ভাতিজার হামলা, আদালতে মামলা দায়ের

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৫৫:২৩ অপরাহ্ন, শনিবার, ১১ নভেম্বর ২০২৩ ১১২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝালকাঠি প্রতিনিধি :ঝালকাঠি জেলার সদর উপজেলাধীন রমজানকাঠি গ্রামে গাছের ডাল কাটাকে কেন্দ্র করে ফুফুর উপর একই বাড়ীর চাচাতো ভাইয়ের ছেলে কতৃক হামলার অভিযোগে আদালতে মামলা দায়ের করেন ফুফু ।

হামলার শিকার রোজিনা বেগম জানান, আমি দীর্ঘদিন যাবৎ আমার স্বামী সন্তানদের নিয়ে আমার বাবার বাড়ী বসত করে আসছি। আমার বসত ঘরের সামনে উঠানে থাকা কাফুলা (আঞ্চলিক নাম ) গাছের ছায়া পড়ার জন্য আমার উঠানে ধান, কাপড়-চোপড় শুকাতে বাধা গ্রস্থ হয়। আমার উঠানে ধান, কাপড়-চোপড় শুকাতে বাধা গ্রস্থ হওয়ায় আমি বহুবার আমার চাচাতো ভাই আ: মজিদ মোল্লাকে গাছের ডাল কেটে দিতে বললে সে ডাল কাটে না। আমার চাচাতো ভাই ডাল না কাটায় গত ২৯ অক্টোবর আমি কাফুলা গাছের একটি ডাল কাটি। আমি ডাল কাটার পরে আমার চাচাতো ভাই মজিদ মোল্লার ছেলে মো: আরিফ মোল্লা কয়েকজন অপরিচিত লোক সাথে নিয়ে আমাকে মারধর করে এবং আমাকে হত্যার হুমকি দেয়। একই সাথে আরিফ তার লোকজন নিয়ে আমার বসত ঘরের সামনে বাসের বেড়া দিয়ে আমাদের চলাচলে বাধা প্রদান করে। ঘরের সামনে উঠনে বাসের বেড়া দেয়ায় আমার সন্তানের বিদ্যালয় যেতে বাধা গ্রস্থ হচ্ছে। আমি মার খেয়ে জানের নিরাপত্তার জন্য ঘটনার দিন বিকেলে ঝালকাঠি বিজ্ঞ দ্রুত বিচার আদালতে আরিফ সহ অজ্ঞাত কয়েক জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করি ( যাহার নম্বর ৮৩/২০২৩ )।

এ বিষয় মামলা সূত্রে জানাযায়, রোজিনা বাবা ও ভাই ঢাকায় বসবাস করায় রোজিনা তার স্বামী সন্তান নিয়ে দীর্ঘদিন যাবৎ তার বাবার বাড়ী বাবার ঘরে বসত করে আসছেন। একই সাথে বাবার জমা-জমি দেখাশুনা করছেন। রোজিনার পিতার সম্পত্তি আত্মসাৎ করার জন্য বিভিন্ন পন্থা অবলম্বন পূর্বক আমাকে বাবার ঘর থেকে উৎখাত করার অপচেষ্টা চালিয়ে আসছে।গত ২৯ অক্টোবর দুপুরে বিবাদী আরিফ তার লোকজন সহ রোজিনাকে কলি ঘুসি উপর হামলা করে। এ সময় রোজনিার চুলের মুঠি ধরে মাটিতে ফেলে কিল-ঘুষি ও লাথি দিতে থাকে। একই সাথে রোজিনার গলায় থাকা স্বর্নের চেইন ছিনিয়া নেয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ঝালকাঠিতে গাছের ডাল কাটাকে কেন্দ্র করে ফুফুর উপর ভাতিজার হামলা, আদালতে মামলা দায়ের

আপডেট সময় : ০৪:৫৫:২৩ অপরাহ্ন, শনিবার, ১১ নভেম্বর ২০২৩