সংবাদ শিরোনাম ::
কেডিসিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে আবু নাসের রহমাতুল্লাহ দামুড়হুদায় ১৫শ বস্তা সার জব্দ, অবৈধ পন্থায় মজুদ, গোডাউন সিলগালা পিরোজপুরে মন্দিরের ভূমিতে জামায়াত নেতার ধান চাষ! দখলের অভিযোগ মিথ্যা ডায়েরির প্রতিবাদ: নিরপেক্ষ তদন্তের দাবী গ্রামবাসীর ঘোড়াঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে বিশেষজ্ঞ নেই ৩ মাসে ১৮৮ কি স্বাভাবিক প্রসব বন্ধ সিজারিয়ান রাজনীতি ও সমাজসেবায় দীর্ঘ পথচলা, জনসেবার প্রত্যয়ে চেয়ারম্যান প্রার্থী পারভেজ মৃধা। বঙ্গোপসাগরে নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের শঙ্কা উজিরপুরে যুবদল কর্মী হত্যাকান্ডের ঘটনায় ৯ জন গ্রেপ্তার বিরামপুরের বিনাইল ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা সাবদার হোসেনের, চাইলেন দোয়া ও সমর্থন দর্শনা ইমিগ্রেশনে ভারতে যাওয়ার পথে ছাত্রলীগ নেতা আটক

সিলেটে অটোরিক্সার ভাড়া নিয়ে যুবক খুন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:২১:২৪ পূর্বাহ্ন, বুধবার, ৮ নভেম্বর ২০২৩ ৫৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আবুল কাশেম রুমন,সিলেট: সিলেটে অটোরিক্সার ভাড়া নিয়ে যুবক খুন হওয়ার খবর পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে গোয়াইনঘাট উপজেলার রুস্তুমপুর ইউনিয়নে ব্যাটারিচালিত অটোরিকশা চালকের হাতে এক যুবক খুন হয়েছেন। নিহত যুবক নাজিম উদ্দিন (২০) উপজেলার রুস্তুুমপুর ইউনিয়নের পাতনি গ্রামের রহমত উল্লাহর ছেলে।
ঘাতক চালকের নাম সালেহ আহমদ (৫৫) । সে রুস্তুমপুর ইউনিয়নের বড়ঘোসা গ্রামের মৃত ইছন আলীর ছেলে।
জানা যায়, মঙ্গলবার (৭ নভেম্বর) দুপুর ১২টার সময় নাজিম উদ্দিন বঙ্গবীর-হাদারপার সড়কের স্থানীয় পীরেরবাজার হতে সালেহ আহমদের ব্যাটারিচালিত অটোরিকশাযোগে বাড়ির উদ্দেশ্যে পাতনী বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে নামেন। নাজিম উদ্দিন অটোরিকশা থেকে নেমে সালেহ আহমদকে ৫ টাকা ভাড়া দেন। এসময় সালেহ আহমদ নাজিম উদ্দিনের কাছে ১০ টাকা ভাড়া দাবি করলে দুজনেই তর্কে জড়িয়ে পড়েন।
কথা কাটাকাটির একপর্যায়ে সালেহ আহমদ রাস্তার পাশের এক মৎস্য খামারের বেড়ার বাঁশ দিয়ে নাজিম উদ্দিনের ঘাড়ে উপর্যুপরি কয়েকটি আঘাত করে পালিয়ে যায়।
খবর পেয়ে নাজিম উদ্দিনের পিতা-মাতা ও আত্মীয়-স্বজন নাজিমকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (৮ নভেম্বর) ভোর চারটায় মারা যান নাজিম উদ্দিন ।
ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) কে এম নজরুল ইসলাম একদল পুলিশ নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ ব্যাপারে ওসি বলেন, এ ঘটনায় আসামীকে গ্রেফতারের জন্য গোয়াইনঘাট থানা পুলিশের দুইটি টিম নিয়ে অভিযান চালিয়ে যাচ্ছে। নিহত নাজিম উদ্দিনের মরদেহ সিলেট ওসমানী মিেডক্যাল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

সিলেটে অটোরিক্সার ভাড়া নিয়ে যুবক খুন

আপডেট সময় : ১১:২১:২৪ পূর্বাহ্ন, বুধবার, ৮ নভেম্বর ২০২৩