সংবাদ শিরোনাম ::
বরিশালে বাজারের জায়গা নিয়ে ভাই ভাইয়ের মধ্যে দ্বন্দ ঝালকাঠিতে বিএনপি নেতাকর্মীদের ‘খাই খাই’ স্বভাব নিয়ে রফিকুল ইসলাম জামালের কঠোর সমালোচনা ও ফেসবুক পোস্ট ভাইরাল বরিশালে স্বাস্থ্য বিভাগের মূল্যায়ন সভা অনুষ্ঠিত: টিকাদান ও ডিজিটাল স্বাস্থ্যসেবা জোর দেওয়ার তাগিদ টানা বর্ষনে বেহাল বরিশাল-ঢাকা মহাসড়ক জীবননগর বৈদ্যুতিক ট্রান্সফরমার চোর চক্রের ৬ সদস্য গ্রেপ্তার ত্যাগী নেতা নান্নুর মূল্যায়ন হয়নি, কর্মীরা হতাশ সিলেটের ওসমানীনগরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৮ জন নিহত পাকিস্তান হাইকমিশনারের বাসভবনে অগ্নিকাণ্ড, হাইকমিশনার ও স্ত্রী হাসপাতালে কীর্ত্তিপাশায় আওয়ামী লীগ নেতার ফুলেল সংবর্ধনা ঘিরে বিএনপিতে অসন্তোষ, হলরুমে তালা চুয়াডাঙ্গায় ১১ দলীয় ঐক্য জোটের উদ্যোগে গ্যাস, লোডশেডিং, বিদ্যুতের মূল্য বৃদ্ধি, ভুতুড়ে বিল, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদ ও স্মারকলিপি প্রদান

তেতুলিয়ায় বিএসএফের গুলিতে চোরাকারবারি নিহত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৫৪:৩৪ অপরাহ্ন, বুধবার, ১ নভেম্বর ২০২৩ ১৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধিঃ

তেঁতুলিয়া সীমান্তে বিএসএফের গুলিতে আইনুল হক (৩৫) নামের এক চোরাকারবারি নিহত হয়েছেন। নিহত আইনুল হক বাংলাবান্ধা ইউনিয়নের দক্ষিণ কাশিমগঞ্জ গ্রামের আকবর আলীর ছেলে।
বিজিবি ও স্থানীয় সূত্রে জানাযায়, মঙ্গলবার দিবাগত রাতে ভারতের ফকিরগঞ্জ বিএসএফ’র ১৭৬ ব্যাটালিনের আওতাধীন ফাসিদেওয়া সীমান্ত ও বাংলাদেশের বাংলাবান্ধা ইউনিয়নের দক্ষিণ কাশিমগঞ্জ সীমান্তের মেইন পিলার ৪৪৮ এর ৪ সাব পিলার এলাকায় কয়েক রাউন্ড গুলি শব্দ শুনতে পাওয়া যায়।
বুধবার সকালে ভারতীয় সীমান্তের ওপারে মহানন্দা নদীতে একটি মরদেহ পড়ে থাকতে দেখতে পায় স্থানীয়রা। এখবর এলাকায় ছড়িয়ে পরলে সীমান্তে ভীর জমায় উৎসুক জনতা।
খবর পেয়ে পঞ্চগড় ১৮ ব্যাটলিয়ন বিজিবির পক্ষ থেকে প্রতিবাদ জানিয়ে পতাকা বৈঠকের আহ্বান করা হয়।
এ ব্যাপারে বাংলাবান্ধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কুদরত- ই খুদা মিলন বলেন, ভারতের অভ্যন্তরে আইনুল হক নামের একজনের মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। সে গরু ব্যবসার সঙ্গে জড়িত ছিল।
এ বিষয়ে তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ আবু সাঈদ চৌধুরী বলেন, বাংলাবান্ধা সীমান্তের ওপারে একজন গরু চোরাকারবারি নিহত হয়েছেন বলে শুনেছি। খোঁজ নিয়ে জেনেছি, বিএসএফ মরদেহ নিয়ে গেছে।
পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জুবায়েদ রহমান বলেন, পতাকা বৈঠকে বিএসএফ বিষয়টি স্বীকার করেছে। বিএসএফের দাবি, টহলদল সীমান্তের কাঁটাতারের বেড়া কাটার সময় এগিয়ে এলে একটি গরু চোরাকারবারি তাদের ওপর আক্রমণ করে। এসময় তারা আত্মরক্ষার্থে গুলি চালান। আরও বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ভারতীয় পুলিশের কাছে দাবী করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি বাংলাদেশে হস্তান্তর করবে বলে জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

তেতুলিয়ায় বিএসএফের গুলিতে চোরাকারবারি নিহত

আপডেট সময় : ০২:৫৪:৩৪ অপরাহ্ন, বুধবার, ১ নভেম্বর ২০২৩