সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

অবহেলিত বাবুগঞ্জ মুলাদীবাসীর ভাগ্য ফেরাতে নৌকার মনোনয়ন চান ৫ সম্ভাব্য প্রার্থী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৩৮:৪০ পূর্বাহ্ন, রবিবার, ২৯ অক্টোবর ২০২৩ ১৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোহাম্মদ আলী, বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধিঃ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনের জনগণের ভাগ্য ফেরাতে নৌকার টিকিট পেতে মরিয়া আওয়ামী লীগের ৬ জন নেতা।

চলছে লবিং তদবির ও দৌঁড়ঝাপ। যাচ্ছেন কেন্দ্রীয় নেতাদের কাছে। অপরদিকে এ আসনে জাতীয় পার্টিসহ অন্যান্য দলের মনোনয়ন প্রত্যাশীরাও নিজেদের ব্যস্ত রাখছেন নানা কর্মকাণ্ডে।

স্বাধীনতা পরবর্তী বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনটি বরাবরই জোট-মহাজোটের কারণে এ আসনটি হাতছাড়া হয়ে যায় আওয়ামী লীগের।

তবে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বেশ সু-সংগঠিত হয়েছে বাবুগঞ্জ মুলাদী উপজেলা আওয়ামীলীগ নেতা কর্মীরা।

বাবুগঞ্জ উপজেলা আওয়ামীলীগ কার্যনির্বাহী কমিটির সদস্য ও আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী মোঃ আতিকুর রহমান বলেন, ‘বরিশাল-৩ আসনে দলীয় সংসদ সদস্য হিসেবে যদি আমি মনোনয়ন পাই এবং নির্বাচিত হই তাহলে বাবুগঞ্জ মুলাদী এলাকার উন্নয়নে কোনো বৈষম্য রাখব না।’

তিনি আরও বলেন, জনগণ তরুন নেতৃত্বে বিশ্বাসী বলেই তারা আজ আমাদের সাথে রয়েছেন। ভোটাররা বলছেন, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যারা নির্বাচিত হবেন, জনগণ যাদের সুশাসনে ভালো থাকবে তাদেরকেই বেছে নিতে চান তারা।

১৩ টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত বরিশাল-৩ (বাবুগঞ্জ -মুলাদী) আসনে মোট ভোটার সংখ্যা ২ লাখ ৫৪ হাজার। আগের চেয়ে সাংগঠনিক ভাবে শক্ত অবস্থানে এ আসনের আওয়ামীলীগ।

এ আসনটির বর্তমান সংসদ সদস্য গোলাম কিবরিয়া টিপুর বিগত দিনের কর্মকান্ড সম্পর্কে স্থানীয় জনগনের মাঝে বিরুপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। স্থানীয় ভোটার ও সরকারদলীয় নেতাদের ভাষ্যমতে, লঞ্চ ব্যবসায়ী গোলাম কিবরিয়া টিপু প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে কোনো নজর দেননি। এমনকি সরকারের বরাদ্ধের টি আর কাবিখার সঠিক ব্যবহার না করে চায়ের দোকান, বাড়ির আঙিনায় বসার বেঞ্চ বানিয়ে সরকারী অর্থ লোপাট করেছেন। নিজের লঞ্চ ব্যবসা নিয়ে ব্যস্ত থাকায় নিজের সংসদীয় আসনের মানুষের খোঁজ কিংবা এলাকার উন্নয়নে নূন্যতম ভূমিকা রাখতে পারেননি। করোনাকালেও তাঁকে জনগণ পাশে পায়নি। যে আওয়ামীলীগের কাঁধে ভর করে ক্ষমতায় এসেছেন খোদ সেই আওয়ামীলীগ নেতাকর্মীদের সাথেও রাখেননি সু-সম্পর্ক।

আর এসব কারণে বিভিন্ন সভা সমাবেশে দ্বাদশ সংসদ নির্বাচনে এর কঠোর জবাব দেওয়ার ঘোষনা আওয়ামীলীগ নেতাকর্মীদের।

আসনটিতে তিনবার নির্বাচিত হয়েছেন বিএনপির প্রার্থীরা। ২০০৮ সালে মহাজোটের কারণে আসনটি পায় জাতাীয় পার্টি। ২০১৪ সালে আওয়ামী লীগের শরিক দল ওয়ার্কার্স পার্টির ঘরে যায় আসনটি। ২০১৮ সালেও জোটের কারণে ওয়ার্কার্স পার্টি নৌকার টিকিট পেলেও আসনটি উন্মুক্ত করে দেওয়ার ফলে এমপি নির্বাচিত হন জাতীয় পার্টির গোলাম কিবরিয়া টিপু।

স্থানীয় আওয়ামীলীগ নেতাকর্মীর জানান ১৯৭৩ সাল থেকে এই আসনে আওয়ামী লীগের কোনো এমপি নেই।

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে রয়েছেন বরিশাল বিভাগ উন্নয়ন ফোরামের সাধারণ সম্পাদক ও বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য মোঃ আতিকুর রহমান, কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক জহির উদ্দিন খসরু, কেন্দ্রীয় যুবলীগের সাবেক সহ-সম্পাদক মিজানুর রহমান, বাবুগঞ্জ উপজেলা আওয়ামীলীগ সভাপতি এসএম খালেদ হোসেন স্বপন, মুলাদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তারিকুল হাসান খান মিঠু।

প্রার্থী হতে চাওয়ার কারণ হিসেবে বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য আতিকুর রহমান বলেন, জোট-মহাজোটের কারণে স্থানীয়ভাবে দলের ক্ষতি হচ্ছে। এছাড়াও যুগ যুগ ধরে উন্নয়ন বঞ্চিত হচ্ছে বাবুগঞ্জ মুলাদীর জনগণ। তাই উন্নয়ন বঞ্চিত বাবুগঞ্জ-মুলাদীর জনগণের ভাগ্যোন্নয়য়নে কাজ করতে চাই।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

অবহেলিত বাবুগঞ্জ মুলাদীবাসীর ভাগ্য ফেরাতে নৌকার মনোনয়ন চান ৫ সম্ভাব্য প্রার্থী

আপডেট সময় : ০৯:৩৮:৪০ পূর্বাহ্ন, রবিবার, ২৯ অক্টোবর ২০২৩