সংবাদ শিরোনাম ::
ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন চুয়াডাঙ্গা হাসপাতাল সড়কে চলন্ত ইজিবাইক চালকের হৃদরোগে মৃত্যু রাজাপুরে আলোচিত দুই ডাকাতি মামলা: ৪ ডাকাত গ্রেপ্তার নারী চিকিৎসককে কক্ষে ডাকতেন-কুপ্রস্তাব দিতেন ব/র/গু/না জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক। ঘোড়াঘাটে রাঘব, বোয়ালদের বাদ দিয়ে অভিযোগ গঠন, পৌর বিএনপির মানব বন্ধন গৌরনদীতে স্কুলের টিফিনের রুটিতে ব্লেড কান্ডে তদন্ত কমিটি গঠন আধুনিক, স্বচ্ছ ও জনবান্ধব কেদারপুর ইউনিয়ন গঠনের অঙ্গীকার পারভেজ মৃধার। বানারীপাড়ায় বিশ্ব নবীকে নিয়ে কটুক্তি করায় যুবককে জুতার মালা পড়িয়ে ঘুরানো হলো

বরিশালে যৌতুকের জন্য স্ত্রীকে নির্যাতন, পুলিশ কর্মকর্তার কারাদণ্ড

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:০৪:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ মে ২০২৪ ১২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স : যৌতুকের জন্য স্ত্রীকে নির্যাতনের দায়ে বরিশালে পুলিশের এক সহকারী উপপরিদর্শককে (এএসআই) দুই বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (২০ মে) বরিশাল নারী ও শিশু নির্যাতন অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক মো. ইয়ারব হোসেন এ দণ্ডাদেশ দেন। ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী কাজী মো. হুমায়ুন কবির এ তথ্য নিশ্চিত করেছেন।

কারাদণ্ড প্রাপ্ত এএসআই ঈশা খান পটুয়াখালী সদর উপজেলার শেহাকাঠি গ্রামের মৃত ইয়াসিন খানের ছেলে। তিনি ভোলার কলাতলীরচর পুলিশ তদন্ত কেন্দ্রে কর্মরত ছিলেন। মামলা দায়েরের পর ঈশা খান সাময়িক বরখাস্ত অবস্থায় রয়েছেন। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়।

বেঞ্চ সহকারী হুমায়ুন কবির বলেন, ‘২০১৭ সালে বরিশাল নগরীর কাশিপুর এলাকার বাসিন্দা শাহনাজ আফরোজকে বিয়ে করেন ঈশা। বিয়ের সময় তাকে আড়াই লাখ টাকা যৌতুক দেওয়া হয়। এরপর আরও ৫ লাখ টাকা যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতন করে। এতে স্ত্রী শাহনাজ পারভীনের গর্ভপাত হয়। এ ঘটনায় ২০২০ সালের ১ জানুয়ারি বরিশাল নারী ও শিশু নির্যাতন অপরাধ দমন ট্রাইব্যুনালে মামলা করেন শাহনাজ।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বরিশালে যৌতুকের জন্য স্ত্রীকে নির্যাতন, পুলিশ কর্মকর্তার কারাদণ্ড

আপডেট সময় : ০৬:০৪:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ মে ২০২৪