সংবাদ শিরোনাম ::
কাঠালিয়ায় কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা অনুষ্ঠিত ঘোড়াঘাটে মাদক সেবলের বিস্তার ৬ মাদক সেবীর কারাদন্ড উদ্বিগ্ন এলাকাবাসী জীবননগর ও উথলী বিজিবি হাতে ভারতীয় কীটনাশক,মদ,ভায়াগ্রাসহ মহেশপুর সীমান্তে ৬ হিজড়া আটক বাবুগঞ্জ রহমতপুর ইউনিয়নে তরুণ সমাজসেবক শিমুল সিকদারের গণসংযোগ ও লিফলেট বিতরণ ভাণ্ডারিয়ায় মাদক প্রতিরোধে গঠিত জেলা কমিটির সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ঝালকাঠিতে জেলা ও দায়রা জজ আদালতের ১৮ জন অবসরপ্রাপ্ত কর্মচারীকে সংবর্ধনা প্রদান চুয়াডাঙ্গা পৌর ছাত্রলীগের সেক্রেটারী আটক সাংবাদিক পুলক চ্যাটার্জির পাওনা পরিবারকে বুঝিয়ে দিল সমকাল কর্তৃপক্ষ কাঠালিয়া আমুয়া জিরো পয়েন্ট থেকে মনস্বিতা কলেজ সড়ক সংস্কার কাজের উদ্বোধন, রফিকুল ইসলাম জামাল এমপি। বাবুগঞ্জে দুই বাসের সংঘর্ষ, গাছের সঙ্গে ধাক্কা। অল্পের জন্য প্রাণে রক্ষা যাত্রীরা

বৃষ্টি কয়দিন থাকবে জানাল আবহাওয়া অফিস

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:১১:১৮ অপরাহ্ন, শনিবার, ২১ অক্টোবর ২০২৩ ৩৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও এর কাছাকাছি দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর এবং এর কাছাকাছি পূর্ব মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করছে। এটি আরও ঘনীভূত হতে পারে।

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হচ্ছে। এতে দেশের বিভিন্ন অঞ্চলে আগামী সোম বা মঙ্গলবার থেকে বৃষ্টি হতে পারে। দেশের দক্ষিণাঞ্চলে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানায় আবহাওয়া অফিস।

আবহাওয়াবিদ একেএম নাজমুল হাসান বলেন, বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি স্পষ্ট হয়েছে। আগামীকাল এটি নিম্নচাপে পরিণত হতে পারে। এর ফলে আগামী ২৩ অক্টোবর হালকা বৃষ্টি হয়ে ২৫ থেকে ভারি বৃষ্টিপাত শুরু হবে।

শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আজ শনিবার দেশের কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। সারাদেশে অস্থায়ীভাবে মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এদিকে আগামীকাল রোববার বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুই-এক জায়গায় হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

সোমবারের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, খুলনা ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।

দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এছাড়া সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও জানানো হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. বজলুর রশীদ আজ শনিবার সমকালকে বলেন, সাগরে সৃষ্টি হওয়া লঘুচাপটি ঘনীভূত হয়ে এখন স্পষ্ট হয়েছে। এরপর এটি নিম্নচাপে পরিণত হবে। এর ফলে দেশের বিভিন্ন অঞ্চলে সোম অথবা মঙ্গলবার থেকে বৃষ্টি হতে পারে বলে জানান মো. বজলুর রশীদ। তিনি বলেন, রংপুর বাদ দিয়ে দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি হবে। এই বৃষ্টি ২৩ থেকে হালকা হয়ে ২৫ পুরোদমে বৃষ্টিপাত শুরু হয়ে চলতে পারে ২৭ অক্টোবর পর্যন্ত। তবে দক্ষিণাঞ্চলে বৃষ্টির সম্ভাবনা বেশি।

মৌসুমি বায়ু ইতোমধ্যে দেশের বিভিন্ন অঞ্চল থেকে বিদায় নিয়েছে। চলতি মাসের শুরু থেকে দেশের বিভিন্ন স্থানে শুরু হয় বৃষ্টি। ময়মনসিংহে রেকর্ড পরিমাণ বৃষ্টি হয়। তবে এরপর বৃষ্টি কমতে থাকে। তবে বৃষ্টির পর তাপমাত্রা কমতে শুরু করে। এরই মধ্যে সাগরে লঘুচাপের সৃষ্টি হলো।

দেশে সাধারণত মৌসুমি বায়ু আসার আগে এবং চলে যাওয়ার পর ঘূর্ণিঝড় হয়। অক্টোবর ও নভেম্বর ‘ঘূর্ণিঝড়প্রবণ’ মাস হিসেবে পরিচিত। মৌসুমি বায়ু আসার আগে মার্চ, এপ্রিল ও মে মাসে ঘূর্ণিঝড় হয়। আবার চলে যাওয়ার পর অক্টোবর, নভেম্বর ও ডিসেম্বরে ঘূর্ণিঝড় হয়ে থাকে।

গত ২৪ ঘণ্টায় সারা দেশের কোথাও বৃষ্টি হয়নি। আজ শনিবার দেশে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় সীতাকুণ্ড ও কক্সবাজারে ৩৫ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস এবং আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ১৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বাতাস উত্তর/ উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় আট থেকে ১২ কিলোমিটার বেগে চলবে।

বাতাসে আপেক্ষিক আদ্রতা থাকবে ৮৯ শতাংশ। আগামী পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাসে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির প্রবণতা রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বৃষ্টি কয়দিন থাকবে জানাল আবহাওয়া অফিস

আপডেট সময় : ০৩:১১:১৮ অপরাহ্ন, শনিবার, ২১ অক্টোবর ২০২৩