সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

বিএনপির শীর্ষ দুই নেতা আটক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:২৪:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ অক্টোবর ২০২৩ ১৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক
বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও সাবেক মন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু’কে আজ মঙ্গলবার রাত সাড়ে ১০ টার দিকে তার গুলশানের বাসা থেকে তুলে নিয়ে গেছে পুলিশ। তাকে মিন্টু রোডের ডিবি কার্যালয়ে নিয়ে গেছে।

অন্যদিকে জাতীয়তাবাদী তাঁতী দল কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আবুল কালাম আজাদকে তার রাজধানীর শেওড়াপাড়ার ব্যবসা প্রতিষ্ঠানের সামনে থেকে আজ রাত সাড়ে ১০ টার দিকে আটক করেছে কাফরুল থানা পুলিশ।

বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন।

ডিবি সূত্রে জানা গেছে, গুলশান থানা পুলিশ ও ডিবির এক অভিযানে দুলুকে গ্রেপ্তার করা হয়েছে। তবে কী অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে তা জানা যায়নি।

বিএনপি নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলুর স্ত্রী সাবিনা ইয়াসমিন ছবি জানিয়েছেন তার স্বামী সকল মামলায় জামিনে আছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বিএনপির শীর্ষ দুই নেতা আটক

আপডেট সময় : ০৬:২৪:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ অক্টোবর ২০২৩