সংবাদ শিরোনাম ::
ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন চুয়াডাঙ্গা হাসপাতাল সড়কে চলন্ত ইজিবাইক চালকের হৃদরোগে মৃত্যু রাজাপুরে আলোচিত দুই ডাকাতি মামলা: ৪ ডাকাত গ্রেপ্তার নারী চিকিৎসককে কক্ষে ডাকতেন-কুপ্রস্তাব দিতেন ব/র/গু/না জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক। ঘোড়াঘাটে রাঘব, বোয়ালদের বাদ দিয়ে অভিযোগ গঠন, পৌর বিএনপির মানব বন্ধন গৌরনদীতে স্কুলের টিফিনের রুটিতে ব্লেড কান্ডে তদন্ত কমিটি গঠন আধুনিক, স্বচ্ছ ও জনবান্ধব কেদারপুর ইউনিয়ন গঠনের অঙ্গীকার পারভেজ মৃধার। বানারীপাড়ায় বিশ্ব নবীকে নিয়ে কটুক্তি করায় যুবককে জুতার মালা পড়িয়ে ঘুরানো হলো

ঘোড়াঘাটে দুটি চোরাই গরুসহ এক গরু চোর আটক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:০২:০৯ অপরাহ্ন, রবিবার, ১৫ অক্টোবর ২০২৩ ১৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাহতাব উদ্দিন আল মাহমুদ,ঘোড়াঘাট(দিনাজপুর) প্রতিনিতধঃ
দিনাজপুরের ঘোড়াঘাটে দুটি চোরাই গরুসহ এক গরু চোরকে স্থানীয় জনতার সহযোগিতায় আটক করেছে ঘোড়াঘাট থানা পুলিশ।
শনিবার (১৪ অক্টোবর) ভোর ৩টায় উপজেলার কলাবাড়ি বাজারের এলাকা থেকে গরুসহ তাকে আটক করা হয়। আটক গরু চোর উপজেলার বুলাকীপুর ইউনিয়নের ভেলাইন গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে সারোয়ার হোসেন(৪৫)।
উদ্ধারকৃত গরুর মালিক ভেলাইন গ্রামের পলাশ মার্ডি দুই জন সহ অজ্ঞাত চোরদের বিরুদ্ধে বাদি হয়ে এজাহার দায়ের করেছেন।
এজাহারে বলা হয়েছে, শনিবার ভোরে ঘুম থেকে জেগে দেখতে পাই, আমার গরু রাখার ঘরের দরজা খোলা এবং দুটি গরুর একটিও নাই।
এরপর স্থানীয়দের সাথে নিয়ে গরু খুঁজতে থাকি। এক পর্যায়ে বাসা থেকে কলাবাড়ি বাজার এলাকা দিয়ে গরু দুটি নিয়ে যাওয়ার সময় স্থানীয়দের সহযোগিতায় এক জনকে আটক করতে পারলেও সাথে থাকা বেশ কয়েকজন চোর পালিয়ে যায়। এরপর পুলিশকে খবর দিলে তাঁরা এসে গরু উদ্ধার করে আটককৃত চোরকে গ্রেপ্তার করে নিয়ে যায়।
ঘোড়াঘাট থানার ওসি (তদন্ত) এনামুল হক জানান, গরু দুটি উদ্ধার করে মালিকের জিম্মায় দেওয়া হয়েছে এবং গ্রেপ্তারকৃত একজনকে রবিবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে। বাকীদের কেউ আটকের জন্য অভিযান চলমান রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ঘোড়াঘাটে দুটি চোরাই গরুসহ এক গরু চোর আটক

আপডেট সময় : ০২:০২:০৯ অপরাহ্ন, রবিবার, ১৫ অক্টোবর ২০২৩