সংবাদ শিরোনাম ::
বিএম কলেজস্থ ভান্ডারিয়া উপজেলা শিক্ষার্থী কল্যাণ পরিষদের ৫১ সদস্যের কমিটি ঘোষণা নলছিটিতে মাদক ব্যবসা ও আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ: ভাঙচুর ও অগ্নিসংযোগ, নিহত ১ বিজয়নগরে শিক্ষার্থীদের হাত ধরেই সবুজ হবে বাংলাদেশ— বাবুগঞ্জের কেদারপুরে ইয়াবাসহ যুবক আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক ঘোড়াঘাটে দুটি ব্যবসায়ী প্রতিষ্ঠানের কাছ থেকে জরিমানা আদায় পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান বিষখালী নদীতে অভিযান: ৭ লক্ষাধিক টাকার নিষিদ্ধ জাল উদ্ধার ও ধ্বংস বাবুগঞ্জে গাঁজা সহ প্রবাসী আটক ​ ​ঝালকাঠিতে নানা আয়োজনে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ​

ফ্লাইট মিস করায় এজেন্সির মালিককে পিটিয়ে হত্যা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৩৫:০৮ অপরাহ্ন, শনিবার, ১৪ অক্টোবর ২০২৩ ৩২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক
রাজধানীর শান্তিনগরে স্বজনদের মারধরে মোহাম্মদ বাহার (৪৫) নামে এক ট্রাভেল এজেন্সির মালিক নিহতের অভিযোগ পাওয়া গেছে।

শনিবার (১৪ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে কাকরাইল শান্তিনগর প্লাজার এম বাহার ওভারসিস ট্রাভেলস এজেন্সির অফিসে এ ঘটনা ঘটে।

নিহতের স্ত্রী জয়নব অভিযোগ করে বলেন, বাহার তার এক বন্ধুর কাছ থেকে আমার ছোট বোন ফাতেমার জামাই জাকিরের জন্য কাতারের ভিসার ব্যবস্থা করে দেয়। আজ তার যাওয়ার কথা ছিল। তবে কোনো একটা জটিলতার কারণে আজ ফ্লাইট মিস হয়। এজন্য বোন ফাতেমা, তার জামাই জাকির ও আমার ভাই ইউনুস ক্ষিপ্ত হয়ে অফিসে গিয়ে আমার স্বামীকে মারধর করে এবং গলা টিপে ধরে। এতে তিনি অজ্ঞান হয়ে পড়েন। পরে তাকে সেখান থেকে উদ্ধার করে প্রথমে স্থানীয় ইসলামিয়া হাসপাতাল, সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর বিকেল ৫টা ২০ মিনিটের দিকে মৃত ঘোষণা করেন।

বাহারের স্ত্রী জয়নব বেগম জানান, তাদের বাড়ি নোয়াখালী জেলার সোনাইমুড়ী উপজেলার শাখেরপুর গ্রামে। বাহারের বাবার নাম মৃত আলী আহম্মদ। এক সন্তান নিয়ে যাত্রাবাড়ী কাজলা এলাকায় থাকেন।

রমনা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই শহিদুল উসমান মাসুম বলেন, মরদেহটি ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, মারামারির ঘটনায় তিনি আহত হয়ে মারা গেছেন। বিষয়টি আমরা তদন্ত করে দেখছি। তদন্তের পর ও ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ বলা যাবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ফ্লাইট মিস করায় এজেন্সির মালিককে পিটিয়ে হত্যা

আপডেট সময় : ০৬:৩৫:০৮ অপরাহ্ন, শনিবার, ১৪ অক্টোবর ২০২৩