সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন চুয়াডাঙ্গা হাসপাতাল সড়কে চলন্ত ইজিবাইক চালকের হৃদরোগে মৃত্যু রাজাপুরে আলোচিত দুই ডাকাতি মামলা: ৪ ডাকাত গ্রেপ্তার নারী চিকিৎসককে কক্ষে ডাকতেন-কুপ্রস্তাব দিতেন ব/র/গু/না জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক।

শিক্ষার্থীর বাড়িতে প্রশ্ন ও খাতা পাঠিয়ে পরিক্ষা নেয় প্রধান শিক্ষক ,খবর পেয়ে ঘটনাস্থলে উপজেলা নির্বাহী কর্মকর্তা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৪৫:০২ অপরাহ্ন, বুধবার, ১১ অক্টোবর ২০২৩ ১৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝালকাঠি প্রতিনিধি :
ঝালকাঠির সদর উপজেলার নবগ্রাম ইউনিয়নের জেবুন্নেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয়র দশম শ্রেণির নির্বাচনী পরিক্ষায় এক ছাত্রীর বাড়িতে প্রশ্নপত্র ও খাতা পাঠিয়ে পরীক্ষা নেওয়া অভিযোগ উঠেছে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদের বিরুদ্ধে।

বুধবার (১১ অক্টোবর) দশম শ্রেণির এক ছাত্রীর বাড়ি থেকে পরীক্ষার খাতা ও প্রশ্নপত্র উদ্ধার করেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডল। এসময় সহকারী কমিশনার (ভুমি) মো.সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন।

জানা গেছে, গত ১ অক্টোবর থেকে ওই বিদ্যালয়ের দশম শ্রেণির নির্বাচনী পরিক্ষা শুরু হয়। ২ টা পরীক্ষা দেওয়ার পরে ওই ছাত্রী অসুস্থ হয়ে গেলে তার মা এসে প্রধান শিক্ষক আবুল কালাম আজাদের কাছে জানান। পরে তিনি কতৃপক্ষের অনুমতি ছাড়াই ওই ছাত্রীর বাড়িতে প্রশ্নপত্র পাঠিয়ে পরীক্ষা নেন।

অভিযুক্ত প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ বলেন,প্রশ্নপত্র বাড়িতে পাঠানোর অধিকার আমার নাই। কতৃপক্ষের অনুমতি নেওয়ার উচিত ছিলো। আমি কারো অনুমতি নেইনি আমার ভুল হয়ে গেছে। আমি মানবিকের কারণে এটা করেছিলাম।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনুজা মন্ডল বলেন,আমাকে স্বীকারোক্তি দিয়েছে। খাতা, প্রশ্নপত্র ও স্বীকারোক্তি আমার উর্ধতন কর্তৃপক্ষকে জানাবো। এবিষয়ে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

শিক্ষার্থীর বাড়িতে প্রশ্ন ও খাতা পাঠিয়ে পরিক্ষা নেয় প্রধান শিক্ষক ,খবর পেয়ে ঘটনাস্থলে উপজেলা নির্বাহী কর্মকর্তা

আপডেট সময় : ০৫:৪৫:০২ অপরাহ্ন, বুধবার, ১১ অক্টোবর ২০২৩