সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটে প্রাথমিক বৃত্তি প্রাপ্ত ৭৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা ঝালকাঠিতে ডোপ টেস্টেপজেটিভ আসায় ২ মাদকসেবী আটক মামলা তেঁতুলিয়ায় পল্লী উন্নয়ন বোর্ডে জনবল সংকট ছয় পদের বিপরীতে দায়িত্বে একজন জুলহাস উদ্দীন, তেঁতুলিয়ায় ড্রেজারকাণ্ডে মৃত ৫ জনসহ ২২ জনের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা দাবীতে ৩ ঘণ্টা সড়ক অবরোধ মামরা প্রত্যারের দাবী উজিরপুরে উপজেলা প্রকৌশলী সুব্রত রায়ের বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির বিষয়ে দুদকে আভিযোগ চুয়াডাঙ্গায় ভোরে নামাজ পড়ে ফেরার পথে সাপে কামড়ে এক মুসুল্লির মৃত্যু অভাবের সংসারে অসমাপ্ত ঘর, রেহানার পাশে হারুন মোল্লা ফাউন্ডেশন। বাবুগঞ্জে সালিশ বৈঠকে হামলার অভিযোগ, আহত একই পরিবারের ৩ কাঠালিয়ায় কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা অনুষ্ঠিত ঘোড়াঘাটে মাদক সেবলের বিস্তার ৬ মাদক সেবীর কারাদন্ড উদ্বিগ্ন এলাকাবাসী

শান্তিতে নোবেল পেলেন ইরানের মানবাধিকারকর্মী নার্গিস মোহম্মদী ঃ জাতীয় মানবাধিকার সমিতির অভিনন্দন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৩১:০৬ পূর্বাহ্ন, বুধবার, ১১ অক্টোবর ২০২৩ ৪২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স

শুক্রবার অসলোর নরওয়েজিয়ান নোবেল কমিটি ২০২৩ সালের শান্তিতে নোবেল পুরস্কার জয়ী হিসেবে তার নাম ঘোষণা করে।

ইরানের জাঞ্জানে জন্মগ্রহণকারী নার্গিস মোহাম্মদী মানবাধিকার কেন্দ্রের (ডিএইচআরসি) উপ-পরিচালক এবং মুখপাত্র। তিনি বর্তমানে মানবাধিকারের পক্ষে লড়াই করার জন্য কারাগারে রয়েছেন। মোহাম্মদীকে একাধিকবার কারারুদ্ধ করা হয়েছে।

নাম ঘোষণার সময় নরওয়েজিয়ান নোবেল কমিটির চেয়ারম্যান বেরিট রেইস-অ্যান্ডারসেন বলেন, ‘তিনি (নার্গেস) বৈষম্য এবং নিপীড়নের বিরুদ্ধে মহিলাদের জন্য লড়াই করেছেন।’

নোবেল কমিটি বলেছে, মতপ্রকাশের স্বাধীনতা আর অধিকারের দাবিতে সাহসী সংগ্রাম চালিয়ে যাচ্ছেন নার্গেস মোহাম্মদী। সেজন্য তাকে কঠিন মূল্য দিতে হয়েছে। ইরানে নিপীড়িত নারীদের জন্য নার্গিস মোহাম্মদীর সংগ্রাম এবং সবার মানবাধিকার ও স্বাধীনতার জন্য তার লড়াইয়ের স্বীকৃতিস্বরূপ এ পুরস্কারের জন্য তাকে মনোনীত করা হয়েছে।

ইরান সরকার তাকে এ পর্যন্ত ১৩ বার গ্রেপ্তার করেছে। পাঁচবার তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে। সব মিলিয়ে ৩১ বছরের জেল দেওয়া হয়েছে এই নারী মানবাধিকারকর্মীকে। শরিয়া আইনে ১৫৪টি বেত্রাঘাতের মত শাস্তিও পেতে হয়েছে তাকে।

এ বছর নোবেল শান্তি পুরস্কারের জন্য ৩৫১ ব্যক্তি ও প্রতিষ্ঠান মনোনয়ন পেয়েছিল। এর মধ্যে ২৫৯ ব্যক্তি ও ৯২টি প্রতিষ্ঠান ছিল।

গেল বছর যুদ্ধাপরাধ, মানবাধিকার লঙ্ঘন এবং ক্ষমতার অপব্যবহারের তথ্য-প্রমাণ তুলে ধরতে অসাধারণ ভূমিকা রাখায় শান্তিতে নোবেল দেওয়া হয়েছিল বেলারুশের কারাবন্দি অধিকারকর্মী আলেস বিয়ালিয়াৎস্কিকে। সেবার তার সঙ্গে যৌথভাবে নোবেল পায় ইউক্রেইনের সেন্টার ফর সিভিল লিবার্টিস এবং রাশিয়ার বন্ধ করে দেওয়া মানবাধিকার সংগঠন মেমোরিয়াল।
শান্তিতে নোবেল জয়ী হওয়ায় কারাবন্দী নার্গিস মোহাম্মদীকে অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মো. মঞ্জুর হোসেন ঈসা, মহাসচিব এডভোকেট সাইফুল ইসলাম সেকুল এবং সাংগঠনিক সম্পাদক লায়ন আল আমিন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

শান্তিতে নোবেল পেলেন ইরানের মানবাধিকারকর্মী নার্গিস মোহম্মদী ঃ জাতীয় মানবাধিকার সমিতির অভিনন্দন

আপডেট সময় : ০৯:৩১:০৬ পূর্বাহ্ন, বুধবার, ১১ অক্টোবর ২০২৩