০৫ মার্চ ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন, ১৫ই রমজান, ১৪৪৭ হিজরি, বৃহস্পতিবার, ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

নোটিশ
জরুরী ভিত্তিতে কিছুসংখ্যক জেলা-উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে যোগাযোগ- ০১৭১২৫৭৩৯৭৮
সর্বশেষ সংবাদ :
শারীরিক পরীক্ষা-নিরীক্ষার জন্য সিঙ্গাপুরে গেলেন বেগম সেলিমা রহমান বানারীপাড়ায় প্রতিবেশীর গালমন্দ ও বাবা-মায়ের সঙ্গে অভিমানে স্কুল শিক্ষার্থীর আত্মহত্যা বাবুগঞ্জে ইউএনও’র সাথে মুক্তিযোদ্ধাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ঝালকাঠিতে সাংবাদিকদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ঝালকাঠিতে গভীর রাতে অগ্নিকাণ্ডে দোকান পুড়ে ছাই ১৫ লাখ টাকার ক্ষতি জীবননগর বিএনপি নেতা ময়েনের নামে ষড়যন্ত্রমূলক মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন ২০০৮-এ তারেক রহমানের আলোচিত জামিন রায়, ওপরে থেকে বার্তা ছিল, কোনোভাবেই জামিন নয়। তবু আইন মেনেই সিদ্ধান্ত’ সাবেক বিচারপতি জয়নুল আবেদীন ফেইজবুকের আলোচনায় কলাপাড়ায় যুবদলনেতার বিরুদ্ধে ব্যবসায়ীকে হত্যার অভিযোগ। ১৮ লাখ টাকা ব্যয়ে নির্মিত ৩ টি সড়ক উদ্বোধন করলেন পৌর প্রশাসক কালকিনিতে খুচরা সার বিক্রেতাদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান।
কালকিনিতে চুরির অপবাদ দিয়ে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

কালকিনিতে চুরির অপবাদ দিয়ে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

মোঃ রাজু আহ‌ম্মেদ মাদারীপুর জেলা প্রতিনিধিঃ
মাদারীপুরের কালকিনিতে ভ্যান চুরির অপবাদে আজিজুল শিকদার (২৫) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্থানীয়দের বিরুদ্ধে।
মঙ্গলবার(১০ অক্টোবর) রাতে সিডিখান ইউনিয়নের চরফতে বাহাদুর এলাকায় আজিজুল হোসেনকে চুরির অপবাদ দিয়ে আটকে রেখে মারধর করা হয়। এরপর স্বজনরা স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে ভর্তি করা হয়। পরে বুধবার (১১ অক্টোবর) দুপুরের দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত আজিজুল শিকদার (২৫) উপজেলার পাংগাশিয়া এলাকার রহিম শিকদারের ছেলে।
নিহতের স্বজনের বরাত দিয়ে পুলিশ জানান, কালকিনি উপজেলার সিডিখান এলাকায় কয়েকদিন আগে একটি ভ্যান চুরি হয়।
মঙ্গলবার রাত সাড়ে বারোটা দিকে আজিজুল শিকদার স্থানীয় একটি বাজার থেকে বাড়ি দিকে যাইতে ছিল এমনি অবস্থা কয়েকজন লোক মিলে তাকে চুরির অপবাদ দিয়ে এনে আটক করেন। পরে আজিজুল শিকদারকে বেদম মারধর করে। মারধর করায় অনেক লোক জড়ো হওয়ায় আজিজুল কে রেখে পালিয়ে যায় তারা। পরের স্থানীয়দের সহযোগিতায় গুরুতর অসুস্থ অবস্থায় তাকে উদ্ধার করে কালকিনি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন। পরে দুপুরের দিকে আজিজুলের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।
নিহত আজিজুলের বোন আকলিমা বেগম বলেন, আমার ভাই বাজার থেকে বাড়ি আসার পথে স্থানীয় লোকজনরা আমার ভাইরে আটকে রেখে মারধর করে। তাদের মারধরের কারনে আমার ভাই মারা গেছে। যারা আমার ভাইরে মারছে আমি তাদের বিচার চাই।
এদিকে আজিজুলের পিতা রহিম শিকদার বলেন, তারা আমার ছেলেকে শুধু শুধু মিথ্যা অপবাদ দিয়ে মারধর করে হত্যা করেছে। আমি এদের ফাঁসি চাই।
কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ নাজমুল ইসলাম বলেন, আজিজুল নামে এক যুবককে চোর অপবাদ দিয়ে মারধর করে হত্যা করেছে স্থানীয়রা। তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে এখনো কোনো অভিযোগ আসেনি অভিযোগ আসলে অবশ্যই তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019