সংবাদ শিরোনাম ::
বরিশালে এক পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পিরোজপুরে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক কাঁঠালিয়ায় ৮ পিস ইয়াবাসহ কলেজ ছাত্রদল সাধারণ সম্পাদক আটক ও স্থায়ী বহিষ্কার ​নলছিটির সাবেক পিআইও বিজন কৃষ্ণ খরাতীর ৫ মাসের কারাদণ্ড ১২ লাখ টাকা অর্থদণ্ড কাঁঠালিয়ায় ৬৩ কেজি পলিথিন জব্দ, ১০ হাজার টাকা জরিমানা ঘোড়াঘাটের সীমানার ৫০০ মিটার ভিতরে পলাশবাড়ী সীমানা পলক স্থাপনের চেষ্টা এলাকায় ক্ষোভ উপজেলা প্রশাসনের ঘটনাস্থল পরিদর্শন ঝালকাঠির কাঠালিয়ায় পরিবেশ ও শব্দ দূষণবিরোধী মোবাইল কোর্ট: ১২ হাজার টাকা জরিমানা দর্শনা ইমিগ্রেশন দিয়ে ভারতে পালানোর সময় এক যুবক আটক বোর্ড চ্যালেঞ্জে পাস চার ছাত্রী: তেঁতুলিয়ার বোয়ালমারী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের প্রশংসনীয় উদ্যোগ

রাষ্ট্রবিজ্ঞানী খোন্দকার গোলাম মোর্ত্তজা ৭০ তম জন্মদিন আজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:১৫:০০ অপরাহ্ন, সোমবার, ৯ অক্টোবর ২০২৩ ৩৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স

ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির (এনডিপি) চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্ত্তজার ৭০ তম জন্মদিন আজ। ১৯৫৩ সালের ১০ অক্টোবর পাবনার সুজানগর থানার মুরারিপুর গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তিনি।

খোন্দকার গোলাম মোর্ত্তজার পিতা প্রয়াত খোন্দকার মুর্শিদুল হোসেন এবং মাতা প্রয়াত সালেহা মুর্শিদ।
গোলাম মোর্ত্তজা ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে সক্রিয় অংশগ্রহণ করেন। মুক্তিযুদ্ধ পরবর্তী স্বাধীন বাংলাদেশে ১৯৭২ সালে ঢাকা নটরডেম কলেজ থেকে এইচএসসি পাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে ভর্তি হন তিনি। দেশের রাজনীতিতে তখন সমাজতান্ত্রিক চিন্তাধারার ব্যাপক জনপ্রিয়তা। সেই প্রেক্ষাপটে বাংলাদেশ ছাত্রলীগ বৈজ্ঞানিক সমাজতন্ত্র ও চিন্তাধারায় বিভক্ত হয়। জাতীয় রাজনীতিতে জন্ম হয় জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ।

খোন্দকার গোলাম মোর্ত্তজা জাসদ সমর্থিত বাংলাদেশ ছাত্রলীগের সাথে জড়িয়ে পড়েন। এরপর ১৯৭৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মহসিন হল শাখা জাসদ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন। পরবর্তীতে আন্দোলন-সংগ্রামের কারণে পাঁচবার কারাবরণ করেন তিনি। ’৮০ দশকে মীর্জা সুলতান রাজার নেতৃত্বে পুনর্গঠিত জাসদে সক্রিয়ভাবে জাতীয় রাজনীতি শুরু করেন মোর্ত্তজা।

১৯৮৯ সালে জাতীয় রাজনীতিতে নতুন মেরুকরণ সৃষ্টি হলে সাংবাদিক আনোয়ার জাহিদের নেতৃত্বে এনডিপি প্রতিষ্ঠিত হয়। খোন্দকার গোলাম মোর্ত্তজা তখন দলটির প্রতিষ্ঠাতা সিনিয়র ভাইস চেয়ারম্যান হন। পরবর্তীতে ১৯৯০ সালে আনোয়ার জাহিদ এনডিপি থেকে পদত্যাগ করলে খোন্দকার গোলাম মোর্ত্তজা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মনোনীত হন। এরপর ১৯৯১ ও ১৯৯৬ সালে পাবনা-০২ আসন থেকে এনডিপির পক্ষে বাঘ মার্কা প্রতীকে জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেন তিনি। ’৯১ পরবর্তী এনডিপির কাউন্সিলে খোন্দকার গোলাম মোর্ত্তজা দলের চেয়ারম্যান নির্বাচিত হন। এরপর ২০০৬ সালের কাউন্সিলে খোন্দকার গোলাম মোর্ত্তজা আবারো দলের চেয়ারম্যান নির্বাচিত হন।

এনডিপি অর্থায়নে ও ক্ষমতায়নে বিশ্বাসী নয় বরং কর্মে বিশ্বাসী। তাই এনডিপি’র নেতৃত্ব বাছাই হয় কর্ম দিয়ে। দলটির বর্তমান চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্ত্তজা একজন বীর মুক্তিযোদ্ধা, সাবেক জাসদ ছাত্রনেতা , বাকশালী দ্বারা নির্যাতিত রক্ষী বাহিনীর হাতে গুলী খাওয়া, গণতন্ত্রের জন্য ১/১১ সামরিক শাসিত সরকার দ্বারা কারাবরণ কারী, বাহু বলে নয় মেধায় বিশ্বাসী, ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী। মুক্তিযোদ্ধা খন্দকার গোলাম মোর্ত্তজা বিশেষ ব্যক্তিত্বের অধিকারী, ব্যক্তিত্বকে ছাড় দিয়ে নেতৃত্বের সামনে আসা পছন্দ করেন না।

এনডিপির চেয়ারম্যানের ৭০ তম জন্মদিনে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বিবৃতি দিয়েছেন ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি-এনডিপির মহাসচিব মোঃ মঞ্জুর হোসেন ঈসা। তিনি তাঁর দীর্ঘায়ু ও সফলতা কামনা করেন।
তিনি বলেন,রাজনৈতিক গভীর সংকটের মধ্যে এনডিপির চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্তজা ৭০ বছরে পা রাখলেন।একসময়ের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক তুখোড় ছাত্রনেতা তাঁর রাজনৈতিক অভিজ্ঞতা কাজে লাগিয়ে দেশকে সংকটমুক্ত করবেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

রাষ্ট্রবিজ্ঞানী খোন্দকার গোলাম মোর্ত্তজা ৭০ তম জন্মদিন আজ

আপডেট সময় : ০২:১৫:০০ অপরাহ্ন, সোমবার, ৯ অক্টোবর ২০২৩