সংবাদ শিরোনাম ::
বরিশাল বিমানবন্দরে ধারাবাহিক চুরি-অনুপ্রবেশ, নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা নিয়ে প্রশ্ন বাবুগঞ্জের রহমতপুরে ৩ হাজার ২০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার উজিরপুরে বাস -মোটরবাইক মূখোমূখি সংঘর্ষে বৃদ্ধ নিহত কেদারপুরে হেরিংবোন সড়কে ভাঙন, দ্রুত সংস্কার ও সুগন্ধ্যা নদীর ভাঙন রোধে মানববন্ধন টঙ্গির ময়দানে আবারও বিশ্ব ইজতেমা হবে, আমরা সেই প্রত্যাশা করি: এমপি জামাল বরিশালে দরজা ভেঙে ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার, মিলল চিরকুট উজিরপুরে গ্রামীণ ব্যাংকে পেট্রোলবোমা হামলা চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় চোরকে ধরিয়ে দিতে ওসির পুরস্কার ঘোষণা দর্শনায় হত্যা মামলার আসামিসহ ৯ জন গ্রেপ্তার বরিশাল জেলা যুবদলের নবনির্বাচিত সভাপতি-সম্পাদককে আজিজুল হকের নেতৃত্বে ফুলেল শুভেচ্ছা।

প্রবাস ফেরত ব্যক্তিকে গলা কেটে হত্যা, স্ত্রী আটক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৪৮:৫১ পূর্বাহ্ন, সোমবার, ৯ অক্টোবর ২০২৩ ৬৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স : চাঁদপুরের হাজীগঞ্জে প্রবাস ফেরত এক ব্যক্তিকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (৮ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টা থেকে ৮টার মধ্যে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। হাজীগঞ্জ বাজারে অতিরিক্ত পুলিশ সুপারের (হাজীগঞ্জ–ফরিদগঞ্জ সার্কেল) অফিসের সামনে একটি ভবনের দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটে।

নিহত এমরান হোসেন ফরিদগঞ্জ উপজেলার ৩ নং সুবিদপুর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের দালাল বাড়ির আবুল বাসারের ছেলে। তাঁরা ৩ ভাই ৪ বোন। এ ঘটনায় পুলিশ এমরানের স্ত্রী ফারজানা আকতারকে আটক করেছে। ফারজানা ফরিদগঞ্জ উপজেলার ঝাঁকনী গ্রামের খান বাড়ির মেয়ে। এমরান হোসেনের ৮ বছর বয়সী একটি পুত্রসন্তান রয়েছে।

চিৎকার শুনে ওই বিল্ডিংয়ে ছুটে আসা শাহরাস্তি উপজেলার বলশিদ গ্রামের নাহার বলেন, ‘চিৎকার শুনে ওই বিল্ডিংয়ে গিয়ে দেখি ফ্ল্যাটের দরজা খোলা। এমরানের মাথা কোলে নিয়ে স্ত্রী চিৎকার করছে। এমরান গলা সাদা কাপড় দিয়ে বাঁধা ছিল।’ আরেক প্রত্যক্ষদর্শী প্রতিবেশী জিসান আহমেদ বলেন, ‘চিৎকার শুনে দৌড়ে এসে দেখি পুরো ফ্ল্যাট রক্তে ভেসে গেছে। পরে স্থানীয়দের সহযোগিতায় এমরানকে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।’

এমরান হোসেনের বাবা আবুল বাসার হাসপাতালে সাংবাদিকদের বলেন, ‘এমরানের স্ত্রী ফারজানার বিরুদ্ধে পরকীয়ার অভিযোগে হাজীগঞ্জ থানায় সম্প্রতি সালিস হয়েছিল। আমার ছেলে গোপনে দেশে এসে হাতেনাতে স্ত্রীর পরকীয়া ধরেছে। এ ঘটনায় ফারজানা আমার সন্তানকে তালাক দেয়। পরে শিশু সন্তানের কথা চিন্তা করে পুনরায় সংসার শুরু করে।’

তিনি বলেন, ‘পরকীয়ার জেরে আমার সন্তানকে স্ত্রীর হাতে জীবন দিতে হলো।’ এমরানের মা হাসপাতালে বারবারই মূর্ছা যাচ্ছিলেন। জ্ঞান ফিরতেই তিনি ফারজানা ও তাঁর প্রেমিকের ফাঁসি দাবি করেন। হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুর রশিদ জানান, এমরানের স্ত্রী ফারজানাকে আটক করা হয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদ করে ঘটনার বিস্তারিত জানার চেষ্টা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

প্রবাস ফেরত ব্যক্তিকে গলা কেটে হত্যা, স্ত্রী আটক

আপডেট সময় : ০৯:৪৮:৫১ পূর্বাহ্ন, সোমবার, ৯ অক্টোবর ২০২৩