সংবাদ শিরোনাম ::
বরিশালে এক পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পিরোজপুরে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক কাঁঠালিয়ায় ৮ পিস ইয়াবাসহ কলেজ ছাত্রদল সাধারণ সম্পাদক আটক ও স্থায়ী বহিষ্কার ​নলছিটির সাবেক পিআইও বিজন কৃষ্ণ খরাতীর ৫ মাসের কারাদণ্ড ১২ লাখ টাকা অর্থদণ্ড কাঁঠালিয়ায় ৬৩ কেজি পলিথিন জব্দ, ১০ হাজার টাকা জরিমানা ঘোড়াঘাটের সীমানার ৫০০ মিটার ভিতরে পলাশবাড়ী সীমানা পলক স্থাপনের চেষ্টা এলাকায় ক্ষোভ উপজেলা প্রশাসনের ঘটনাস্থল পরিদর্শন ঝালকাঠির কাঠালিয়ায় পরিবেশ ও শব্দ দূষণবিরোধী মোবাইল কোর্ট: ১২ হাজার টাকা জরিমানা দর্শনা ইমিগ্রেশন দিয়ে ভারতে পালানোর সময় এক যুবক আটক বোর্ড চ্যালেঞ্জে পাস চার ছাত্রী: তেঁতুলিয়ার বোয়ালমারী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের প্রশংসনীয় উদ্যোগ

বাংলাদেশ প্রতিদিনের সহকারী সম্পাদক হলেন সোহেল সানি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৪০:৫৪ অপরাহ্ন, রবিবার, ৮ অক্টোবর ২০২৩ ৪০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিশেষ প্রতিনিধি ॥ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনার অতি স্নেহধন্য বানারীপাড়া তথা বরিশালের কৃতি সন্তান দেশবরণ্যে সাংবাদিক ও কলামিস্ট সোহেল সানি দেশের পাঠক নন্দিত সর্বাধিক প্রচারিত দৈনিক বাংলাদেশ প্রতিদিনে সহকারী সম্পাদক হিসেবে যোগদান করেছেন। ৮ অক্টোবর রোববার বিকালে বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম সাংবাদিক সোহেল সানির হাতে সহকারী সম্পাদক পদের নিয়োগপত্র তুলে দেন।
এর আগে এ পত্রিকাটির প্রতিষ্ঠালগ্নে সোহেল সানি আওয়ামী লীগ বিটে দায়িত্ব পালণ করেন। ৯০’র স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলন ও ওয়ান ইলেভেনে নির্যাতিত মুজিব আদর্শের অকুতোভয় মেধাবী সাংবাদিক সোহেল সানি দৈনিক বাংলাবাজার, দৈনিক আমাদের সময়,দৈনিক জনতা ও দৈনিক ভোরের ডাকসহ বিভিন্ন পত্রিকায় বিশেষ প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালণ করেছেন।
৮০ ও ৯০’র দশকের সাড়া জাগানো সাপ্তাহিক সুগন্ধা.আজকের সূর্যোদয় ও ছুটিসহ বিভিন্ন সাপ্তাহিক পত্রিকায় তিনি নিয়মিত কলাম লিখতেন। সাম্প্রতিক সময়ে তিনি দৈনিক ইত্তেফাক, যুগান্তর, সময়ের আলো, কালবেলা,বাংলাদেশ বুলেটিন ও আলোকিত বাংলাদেশসহ বিভিন্ন জাতীয় দৈনিক ও নিউজ পোর্টালে রাজনীতি ও সমসাময়িক বিষয় নিয়ে বিশেষ কলাম লিখে ব্যাপক সাড়া ফেলেন। নিউজ ২৪ ফোর ও বাংলাদেশ টেলিভিশনসহ বিভিন্ন টিভি চ্যানেলে সংবাদ পর্যালোচনা ও রাজনীতি এবং সমসাময়িক বিষয়ে আলোচক হিসেবে সোহেল সানি ব্যাপক পরিচিতি ও খ্যাতি অর্জন করেছেন। সহকারি সম্পাদক হিসেবে নিয়োগ প্রদান করায় সোহেল সানি বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজামসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি অনিঃশেষ কৃতজ্ঞতা প্রকাশ করে তার এ নতুন অভিযাত্রায় সবার দোয়া কামনা করেছেন।
এদিকে বানারীপাড়ার কৃতি সন্তান সোহেল সানি জনপ্রিয় দৈনিক বাংলাদেশ প্রতিদিনের সহকারী সম্পাদক হওয়ায় বানারীপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ¦ গোলাম ফারুকসহ উপজেলা ও পৌর আওয়ামী লীগ এবং এর সকল অঙ্গ সহযোগী সংগঠন,বানারীপাড়া প্রেসক্লাব ও রিপোর্টার্স ইউনিটিসহ বিভিন্ন রাজনৈতিক,সামাজিক,সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ তাকে উষ্ণ অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন। উল্লেখ্য,বরিশালের বানারীপাড়া প্রেসক্লাব সভাপতি রাহাদ সুমন সাংবাদিক সোহেল সানির ছোট ভাই।
###

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বাংলাদেশ প্রতিদিনের সহকারী সম্পাদক হলেন সোহেল সানি

আপডেট সময় : ০৩:৪০:৫৪ অপরাহ্ন, রবিবার, ৮ অক্টোবর ২০২৩