সংবাদ শিরোনাম ::
ভরা মৌসুমেও ইলিশের আকাল বৈরী আবহাওয়া, জলবায়ু পরিবর্তন ও অবৈধ জালে সংকটে সুন্দরবন উপকূলের মৎস্য অর্থনীতি সাগরে নেই ট্রলার, আড়তে নেই মাছ বানারীপাড়ায় বিএনপি নেতা সাইফুল ইসলাম রকি তেতলা পিজিএস স্কুলের সভাপতি বরিশালে সিভিল সার্জনের অপসারনের দাবীতে কক্ষে তালা বাবুগঞ্জে মাদক, চুরি-ডাকাতি ও সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা। বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত

মার্কিন যুক্তরাষ্ট্রের উপর নির্ভর করে বিএনপি যে আন্দোলন করেছে তা ব্যর্থ হয়েছে –রাশেদ খান মেনন (এমপি)

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৩২:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ৬ অক্টোবর ২০২৩ ৩৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাবুগঞ্জ (বরিশাল)প্রতিনিধিঃ বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সমাজ কল্যান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি, সাবেক মন্ত্রী কমরেড রাশেদ খান মেনন (এমপি) বলেন ‘কোন বিদেশি শক্তি আসন্ন নির্বাচন বন্ধ করতে পারবে না। আজকে পত্র পত্রিকা খুললেই বিভিন্ন রকম জল্পনা কল্পনার কথা দেখতে পাই । বিএনপি ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন। তারা ৫ অক্টোবর পর্যন্ত কর্মসূচি দিয়েছে । তারপর না কি সরকার পতনের শেষ কর্মসূচি দিবেন পূজার পরে।
আমি বলতে চাই মার্কিন যুক্তরাষ্ট্রের উপর নির্ভর করে বিএনপি যে আন্দোলন সংগ্রাম করেছে তাতে তারা ব্যর্থ হয়েছে । যে ভিসা নিতি নিয়ে বিএনপি উৎফুল্ল হয়েছিলো সেই ভিসা নিতি তাদের জন্য সমস্যা হয়ে দাড়িয়েছে। বিএনপি কর্মসূচি পিছিয়ে নিতে নিতে এখন বলে পূজার পরে । এর পর বলবে ঈদের পরে সরকার পতনের আন্দোলন করবে। বিএনপি আগামী পূজার পর একই কথাই বলবে। তাদের আন্দোলন ঈদের পর পূজার পর বলতে বলতে সময় পার।
সুতারং এই আন্দোলন সংগ্রামে সরকার পতন হওয়ার নয়। তাদের এসব এক দফা দাবিতে কোন ভয় পাওয়ার কারন নেই। সামনে আমাদের নির্বাচন আর সেই নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে হবে’।
বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির বাবুগঞ্জ উপজেলা শাখার
কর্মীসভায় প্রধান অতিথি’র বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শুক্রবার বিকালে বাবুগঞ্জ উপজেলা পরিষদের অডিটোরিয়ামে বাবুগঞ্জ ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক শাহিন হোসেন এর সঞ্চালনায় ও সভাপতি অধ্যাপক গোলাম হোসেন এর সভাপতিত্বে
কর্মী সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সংরক্ষিত মহিলা আসনের এমপি লুৎফুন নেসা খান, বরিশাল জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি অধ্যাপক নজরুল হক নীলু, বরিশাল জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য শেখ মোঃ টিপু সুলতান, জেলা কমিটির সদস্য কমরেড মোজ্জামেল হক ফিরোজ।

এসময় আরো বক্তব্য রাখেন জেলা ওয়ার্কার্স পার্টির নেতা শাহাজাহান খান, বরিশাল শিক্ষা বোর্ডের সাবেক সচিব আব্দুল মোতালেব, ওয়ার্কার্স পার্টির নেতা অধ্যাপক আব্দুল হাকিম, বরিশাল জেলা কমিটির সদস্য দিলীপ রায়,ওয়ার্কার্স পার্টির মুলাদী উপজেলার সভাপতি কমরেড গফরুল রহিম,বাবুগঞ্জ উপজেলা ক্ষেত মজুর ইউনিয়ন কমিটির সভাপতি আনোয়ার হোসেন মাস্টার,বরিশাল জেলা নারী নেত্রী সংসদের সাধারণ সম্পাদক মাকসুদা বেগম, জাতীয় কৃষক নেতা খলিলুর রহমান,উপজেলা যুবমৈত্রীর সভাপতি হাসানুর রহমান খান পান্নু প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

মার্কিন যুক্তরাষ্ট্রের উপর নির্ভর করে বিএনপি যে আন্দোলন করেছে তা ব্যর্থ হয়েছে –রাশেদ খান মেনন (এমপি)

আপডেট সময় : ০৩:৩২:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ৬ অক্টোবর ২০২৩