সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন চুয়াডাঙ্গা হাসপাতাল সড়কে চলন্ত ইজিবাইক চালকের হৃদরোগে মৃত্যু রাজাপুরে আলোচিত দুই ডাকাতি মামলা: ৪ ডাকাত গ্রেপ্তার নারী চিকিৎসককে কক্ষে ডাকতেন-কুপ্রস্তাব দিতেন ব/র/গু/না জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক।

স্বামীর গলাকাটা মরদেহ উদ্ধার, স্ত্রী পলাতক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:২০:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ অক্টোবর ২০২৩ ১১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স : নওগাঁ শহরে স্বামী-স্ত্রী পরিচয়ে বাসা ভাড়া নেওয়ার কয়েক ঘণ্টা পরেই স্বামীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে থানার পুলিশ। ঘটনার পর থেকে নিহতের স্ত্রী পলাতক রয়েছেন। গতকাল বুধবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে শহরের বউবাজার এলাকার একটি বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল বিন আহসান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

নিহত ব্যক্তির নাম মিলন হোসেন (৩০)। তিনি শহরের কোমাইগাড়ী এলাকার আব্দুল মালেকের ছেলে। পলাতক নারীর পরিচয় প্রকাশ করা হয়নি। স্থানীয় বাসিন্দা ও থানার পুলিশ সূত্রে জানা যায়, গতকাল বুধবার দুপুরেই স্বামী-স্ত্রী পরিচয়ে বাসা ভাড়া নেন তাঁরা। এরপর সেখানে বাসাটি পরিষ্কার-পরিচ্ছন্ন করেন। সন্ধ্যার দিকে বাসায় তালা দেওয়া দেখেন প্রতিবেশীরা। পরে রাত ১০টার দিকে জানালা দিয়ে স্বামী মিলন হোসেনের মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মিলনের মরদেহ উদ্ধার করেন।

প্রতিবেশী রুমা আক্তার বলেন, ‘গতকাল বুধবার দুপুরে আমার বড় বোন জুলেখা আক্তারের বাসা ভাড়া নিয়ে সেখানে ওঠেন। দুপুর থেকে তাঁরা স্বামী-স্ত্রী একসঙ্গে বাসা পরিষ্কার করছিলেন। রাতে ঘরের ভেতরে মরদেহ দেখতে পেয়ে পুলিশকে জানানো হয়। এ সময় নিহতের স্ত্রীকে দেখা যায়নি।’

এ বিষয়ে নওগাঁ সদর মডেল থানার ওসি ফয়সাল বিন আহসান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ওসি আরও বলেন, প্রাথমিক অবস্থায় ধারণা করা হচ্ছে, এটি একটি হত্যাকাণ্ড। এ ঘটনার পর থেকে তাঁর স্ত্রী পলাতক রয়েছেন। পুলিশ ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শিগগিরই আইনের আওতায় আনা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

স্বামীর গলাকাটা মরদেহ উদ্ধার, স্ত্রী পলাতক

আপডেট সময় : ১০:২০:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ অক্টোবর ২০২৩