সংবাদ শিরোনাম ::
বরিশাল বিমানবন্দরে ধারাবাহিক চুরি-অনুপ্রবেশ, নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা নিয়ে প্রশ্ন বাবুগঞ্জের রহমতপুরে ৩ হাজার ২০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার উজিরপুরে বাস -মোটরবাইক মূখোমূখি সংঘর্ষে বৃদ্ধ নিহত কেদারপুরে হেরিংবোন সড়কে ভাঙন, দ্রুত সংস্কার ও সুগন্ধ্যা নদীর ভাঙন রোধে মানববন্ধন টঙ্গির ময়দানে আবারও বিশ্ব ইজতেমা হবে, আমরা সেই প্রত্যাশা করি: এমপি জামাল বরিশালে দরজা ভেঙে ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার, মিলল চিরকুট উজিরপুরে গ্রামীণ ব্যাংকে পেট্রোলবোমা হামলা চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় চোরকে ধরিয়ে দিতে ওসির পুরস্কার ঘোষণা দর্শনায় হত্যা মামলার আসামিসহ ৯ জন গ্রেপ্তার বরিশাল জেলা যুবদলের নবনির্বাচিত সভাপতি-সম্পাদককে আজিজুল হকের নেতৃত্বে ফুলেল শুভেচ্ছা।

বিরামপুরে যাত্রীবাহী বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত-২

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:১৯:৩১ পূর্বাহ্ন, বুধবার, ৪ অক্টোবর ২০২৩ ৬৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শফিকুল ইসলাম দিনাজপুর জেলা প্রতিনিধি: দিনাজপুরের বিরামপুরে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে দুই জন আরোহী পুলিশের এসআই জহুরুল ইসলাম (৩৮) ও তার বন্ধু মোনায়েম হোসেন (সুজন) (৪০) নিহত হয়েছেন।

মঙ্গলবার (৩ অক্টোবর) দিবাগত রাত সাড়ে আটটার দিকে বিরামপুর পৌর শহরের কলেজ বাজার পেট্রোল পাম্পের সামনে বাস ও মোটরসাইকেল এর মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ফুলবাড়ি উপজেলার লক্ষীপুর এলাকার আফসার উদ্দিনের ছেলে জহুরুল ইসলাম (৩৮) ও লালপুর গ্রামের হাবিবুর রহমান এর ছেলে মোনায়েম হোসেন সুজন। জহুরুল ইসলাম পুলিশের উপ-পরিদর্শক (এসআই) পদে কর্মরত ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, নীলফামারী হতে ছেড়ে আসা যাত্রীবাহী বাস ওমর ফারুক পরিবহন নঁওগার দিকে যাচ্ছিলো সামনের দিক থেকে আসা দুই জন যাত্রীসহ একটি মোটরসাইকেল বিরামপুর পেট্রোল পাম্পের সামনে পৌঁছালে মুখোমুখি সংঘর্ষে বাইকের দুই জন আরোহী গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজন দুই জনকে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাদের মৃত্যু ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সুব্রত কুমার সরকার।

তিনি জানান, বিরামপুর কলেজ বাজার পেট্রোল পাম্পের সামনে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে বাইকের দুই জন আরোহী গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহত দুই ব্যক্তিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত্ ঘোষণা করেন।

তিনি আরও জানান, দুর্ঘটনার খবর পাওয়ার সাথে সাথে পুলিশ পাঠিয়ে দেই। পুলিশ হাসপাতালে গিয়ে প্রাথমিক সুরতহাল রিপোর্ট তৈরি করে লাশ থানায় নিয়ে এসেছে। সেই সাথে স্থানীয় জনতা কতৃক আটককৃত বাসটি থানায় নিয়ে আসা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বিরামপুরে যাত্রীবাহী বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত-২

আপডেট সময় : ০৪:১৯:৩১ পূর্বাহ্ন, বুধবার, ৪ অক্টোবর ২০২৩