সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন চুয়াডাঙ্গা হাসপাতাল সড়কে চলন্ত ইজিবাইক চালকের হৃদরোগে মৃত্যু রাজাপুরে আলোচিত দুই ডাকাতি মামলা: ৪ ডাকাত গ্রেপ্তার নারী চিকিৎসককে কক্ষে ডাকতেন-কুপ্রস্তাব দিতেন ব/র/গু/না জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক।

আওয়ামী লীগের ২০ নেতাকর্মীর পদত্যাগ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:২৮:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ অক্টোবর ২০২৩ ১৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক
কাঙ্ক্ষিত পদ না পাওয়া ও কমিটি গঠনে নানা অনিয়মের অভিযোগ এনে শেরপুরের নকলা উপজেলার টালকি ইউনিয়ন আওয়ামী লীগের ২০ নেতাকর্মী পদত্যাগ করেছেন। ৫১ সদস্যের কমিটি ঘোষণার এক মাস পর দুই সহসভাপতি ও যুগ্ম সাধারণ সম্পাদকসহ ২০ নেতাকর্মী পদত্যাগ করেছেন।

মঙ্গলবার (৩ অক্টোবর) উপজেলার টালকি ইউনিয়নের জামতলি বাজারে ওই ঘোষণা দেন বিক্ষুব্ধ নেতাকর্মীরা। এর আগে গত ৩ সেপ্টেম্বর উপজেলা আওয়ামী লীগ কমিটি ঘোষণা করে।

জানা যায়, গত ১৯ই মার্চ ২০২৩ ইউনিয়নের নয়াবাড়ি উচ্চ বিদ্যালয় মাঠে টালকি ইউনিয়ন আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। ওই সম্মেলনে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছানুয়ার হোসেন ছানুসহ নকলা উপজেলার আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত থেকে সম্মেলনে গুরুত্বপূর্ণ পদগুলোর নাম ঘোষণা করেন। কিন্তু তাদের অনেককেই বাদ দিয়ে ৫১ সদস্যের নতুন কমিটি ঘোষণা করে উপজেলা আওয়ামী লীগ। এই কমিটি ঘোষণার পর থেকেই ওই ইউনিয়নের নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ দেখা দেয়।

পদত্যাগ করা নেতারা জানান, নতুন কমিটির সাধারণ সম্পাদক বিএনপির রাজনীতি করত। কাউন্সিলে যাদের নাম ঘোষণা করা হয়েছে তাদের অনেকের নাম কমিটিতে নেই। এ ছাড়াও কমিটি করার সময় স্থানীয় বয়োজ্যেষ্ঠদের মতামত নেওয়া হয়নি। দলে অনেক হাইব্রিড নেতাকে পদ দেওয়া হলেও ত্যাগীদের অবমূল্যায়ন করা হয়েছে।

কমিটির সদস্য ইঞ্জিনিয়ার সায়েদুল হক তারা বলেন, টালকি ইউনিয়ন আওয়ামী লীগের কমিটিতে বিতর্কিত লোকদের বারবার পদ-পদবি দেওয়া হয়েছে। দলের জন্য যারা কাজ করেছে এবং বহু ত্যাগ স্বীকার করেছে তাদের কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়নি। তাই প্রধানমন্ত্রীর কাছে ইউনিয়ন আওয়ামী লীগের নেতাদের দাবি দ্রুত যেন এই সমস্যার সমাধান করা হয়।

নকলা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ বলেন, দীর্ঘদিন যারা আওয়ামী লীগ করেছে তাদেরই কমিটিতে রাখা হয়েছে। কারা কী কারণে পদত্যাগ করেছেন তার কোনো তথ্য আমার জানা নেই। তাদের পদত্যাগপত্রও এখনো হাতে পাইনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আওয়ামী লীগের ২০ নেতাকর্মীর পদত্যাগ

আপডেট সময় : ০২:২৮:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ অক্টোবর ২০২৩