সংবাদ শিরোনাম ::
নলছিটিতে মাদক ব্যবসা ও আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ: ভাঙচুর ও অগ্নিসংযোগ, নিহত ১ বিজয়নগরে শিক্ষার্থীদের হাত ধরেই সবুজ হবে বাংলাদেশ— বাবুগঞ্জের কেদারপুরে ইয়াবাসহ যুবক আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক ঘোড়াঘাটে দুটি ব্যবসায়ী প্রতিষ্ঠানের কাছ থেকে জরিমানা আদায় পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান বিষখালী নদীতে অভিযান: ৭ লক্ষাধিক টাকার নিষিদ্ধ জাল উদ্ধার ও ধ্বংস বাবুগঞ্জে গাঁজা সহ প্রবাসী আটক ​ ​ঝালকাঠিতে নানা আয়োজনে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ​ কাঠালিয়ায় ৫০ কেজি ও ৩৯ পোটলা গাঁজাসহ গ্রেপ্তার ১: মাদকবিরোধী অভিযানে পুলিশের বড় সাফল্য

কালকিনিতে ডাকাতি করতে গিয়ে চোঁখ হারালেন দুই-ডাকাত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:২৭:২০ পূর্বাহ্ন, রবিবার, ১ অক্টোবর ২০২৩ ২৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ রাজু আহ‌ম্মেদ, মাদারীপুর জেলা প্রতি‌নি‌ধিঃ

মাদারীপুরের কালকিনিতে ডাকাতির সময় দাদন হাওলাদার (৫০) ও সোহরাব সাজী (৪৫) দুজনকে ডাকাত সন্দেহে আটক করেছে এলাকাবাসী।
এ সময় উত্তেজিত জনতা গণধোলাই দিয়ে তাদের চোখ উৎপাটন করে দেয়।
শনিবার দিবাগত রাত ২ টার দিকে উপজেলার শিকারমঙ্গল ইউনিয়নের মৃধাকান্দি এলাকায় এ ঘটনা ঘটে। পরে পুলিশ খবর পেয়ে তাদের উদ্ধার করে।

আটককৃত, দাদন হাওলাদার বরিশাল মুলাদি উপজেলার টুমচর বাটামারা এলাকার তৈয়ব আলী হাওলারের ছেলে ও সোহরাব সাজী একই এলাকার মোতালেব সাজীর ছেলে।

স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, শনিবার দিবাগত রাত ২ টার দিকে শিকারমঙ্গল ইউনিয়নের মৃধাকান্দি এলাকার সেকান্দার হাওলাদারের বাড়িতে ১০-১২ জনের একদল অস্ত্রধারী মুখোশ পরা ডাকাত দল গেইটের তালা কেটে প্রবেশ করে।

তারা ঘরের লোকেদের জিম্মি করে ১৩লক্ষ টাকা দশ ভরি স্বর্ণালংকার ও মূল্যবান জিনিসপত্র লুটপাট করে পালিয়ে যাচ্ছিলেন। বিষয়টি স্থানীয়রা টের পেয়ে ডাকাত ডাকাত বলে চিৎকার করলে স্থানীয় লোকজন বের হয়ে মসজিদের মাইকে ডাকাত ডাকাত বলে প্রচার করতে থাকলে লোকজন বের হয়ে দাদন হাওলাদার ও সোহরাব সাজী কে আটক করে।
তাদের সাথে থাকা অন্যরা পালিয়ে যায়।

এসময় উত্তেজিত জনতা তাদের গণপিটুনি দিয়ে দুজনের চোখ উৎপাটন করে ফেলে। পরে পুলিশ বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে গিয়ে দুই ডাকাতকে উদ্ধার করে কাল‌কি‌নি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। তাদের অবস্থা আশংকাজনক হওয়ার কর্তব্যরত চিকিৎসক তাদেরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরন করেন।

কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. সাইদুল ইসলাম বলেন, দুজনকে গুরুতর আহত অবস্থায় নিয়ে আসা হয়েছিলো। তাদের দুজনের চোখেই গভীর ক্ষত রয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকায় প্রেরণ করা হয়েছে।

এ বিষয়ে কালকিনি থানার তদন্ত ওসি মারগুব তৌহিদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে দুজনকে উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে জানতে পেরেছি তারা ডাকাতির উদ্দেশ্যে এসেছিলো। তাদের অবস্থা আশংকাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

কালকিনিতে ডাকাতি করতে গিয়ে চোঁখ হারালেন দুই-ডাকাত

আপডেট সময় : ১০:২৭:২০ পূর্বাহ্ন, রবিবার, ১ অক্টোবর ২০২৩