দিনাজপুর হিলিতে জাতীয় কন্যাশিশু দিবস পালিত
- আপডেট সময় : ০২:৫৪:০৬ অপরাহ্ন, শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩ ৩৩ বার পড়া হয়েছে

শফিকুল ইসলাম দিনাজপুর জেলা প্রতিনিধি:“বিনিয়োগে অগ্রাধিকার কন্যাশিশুর অধিকার”এই প্রতিবাদ্যকে সামনে রেখে দিনাজপুরের হাকিমপুর উপজেলা হিলিতে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১১ টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
হাকিমপুর উপজেলা নিবার্হী কর্মকর্তা অমিত রায়ের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) শাহিনুর রেজা শাহীন।
এসময় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার আরজেনা বেগম, আলীহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সুফিয়ান মন্ডল, বাংলাহিলি সরকারি বালিকা বিদ্যালয়ের শিক্ষিকা শাহাজাদী প্রধান, উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষারিক আশরাফুল ইসলাম ও বালিকা বিদ্যালয় এর স্কুল শিক্ষার্থীরা।

























