সংবাদ শিরোনাম ::
নলছিটিতে মাদক ব্যবসা ও আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ: ভাঙচুর ও অগ্নিসংযোগ, নিহত ১ বিজয়নগরে শিক্ষার্থীদের হাত ধরেই সবুজ হবে বাংলাদেশ— বাবুগঞ্জের কেদারপুরে ইয়াবাসহ যুবক আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক ঘোড়াঘাটে দুটি ব্যবসায়ী প্রতিষ্ঠানের কাছ থেকে জরিমানা আদায় পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান বিষখালী নদীতে অভিযান: ৭ লক্ষাধিক টাকার নিষিদ্ধ জাল উদ্ধার ও ধ্বংস বাবুগঞ্জে গাঁজা সহ প্রবাসী আটক ​ ​ঝালকাঠিতে নানা আয়োজনে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ​ কাঠালিয়ায় ৫০ কেজি ও ৩৯ পোটলা গাঁজাসহ গ্রেপ্তার ১: মাদকবিরোধী অভিযানে পুলিশের বড় সাফল্য

দিনাজপুর হিলি স্থলবন্দর দিয়ে আমদানি রফতানি শুরু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৫৪:০৬ অপরাহ্ন, শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩ ৪৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শফিকুল ইসলাম দিনাজপুর জেলা প্রতিনিধি: পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও শুক্রবার সাপ্তাহিক ছুটি শেষে আজ শনিবার দুই দিন পরে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে বাংলাদেশে আমদানি রফতানি কার্যক্রম শুরু হয়েছে। তবে দুই দেশের পাসপোর্ট যাত্রী পারাপার স্বাভাবিক ছিলো বলে জানান ইমিগ্রেশন কতৃপক্ষ।

শনিবার (৩০ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাহিলি সি এন্ড এফ এজেন্ট এসোসিয়েশন সাধারণ সম্পাদক জামিল হোসেন চলন্ত।

তিনি জানান, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও সাপ্তাহিক ছুটি শুক্রবারসহ দুই দিন বন্ধ থাকার পরে আজ সকাল থেকে দুই দেশের মধ্যে আমদানি রফতানি কার্যক্রম পূর্বের নিয়মে চালু হয়েছে। সেই সাথে বন্দর অভ্যান্তরীন সকল কার্যক্রম পূর্বের নিয়মে চালু হয়েছে।

এদিকে হিলি ইমিগ্রেশন ওসি শেখ আশরাফুল জানান, ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও সাপ্তাহিক ছুটি উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি রফতানি কার্যক্রম বন্ধ থাকলেও দুই দেশের মধ্যে পাসপোর্ট যাত্রী পারাপার স্বাভাবিক ছিলো।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

দিনাজপুর হিলি স্থলবন্দর দিয়ে আমদানি রফতানি শুরু

আপডেট সময় : ০১:৫৪:০৬ অপরাহ্ন, শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩