সংবাদ শিরোনাম ::
ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন চুয়াডাঙ্গা হাসপাতাল সড়কে চলন্ত ইজিবাইক চালকের হৃদরোগে মৃত্যু রাজাপুরে আলোচিত দুই ডাকাতি মামলা: ৪ ডাকাত গ্রেপ্তার নারী চিকিৎসককে কক্ষে ডাকতেন-কুপ্রস্তাব দিতেন ব/র/গু/না জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক। ঘোড়াঘাটে রাঘব, বোয়ালদের বাদ দিয়ে অভিযোগ গঠন, পৌর বিএনপির মানব বন্ধন গৌরনদীতে স্কুলের টিফিনের রুটিতে ব্লেড কান্ডে তদন্ত কমিটি গঠন আধুনিক, স্বচ্ছ ও জনবান্ধব কেদারপুর ইউনিয়ন গঠনের অঙ্গীকার পারভেজ মৃধার। বানারীপাড়ায় বিশ্ব নবীকে নিয়ে কটুক্তি করায় যুবককে জুতার মালা পড়িয়ে ঘুরানো হলো

ঘোড়াঘাটে নিখোঁজের ৩১ ঘন্টা পর ভেসে উঠলো আদিবাসী কিশোরের লাশ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:০৯:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩ ১৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাহতাব উদ্দিন আল মাহমুদ,ঘোড়াঘাট(দিনাজপুর)প্রিতিনিধিঃ
দিনাজপুরের ঘোড়াঘাটে পানিতে ডুবে নিখোঁজের ৩১ ঘন্টা পর ভেসে উঠলো আদিবাসী কিশোর স্বাধীন বাস্কের(১২)‘র লাশ। বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) সনধ্যা ৬টায় স্থানীয় লোকজন উপজেলার সিংড়া ইউনিয়নের করতোয়া নদীর তীরবর্তী ভাঙ্গাপাড়া গ্রাম এলাকা থেকে বন্যার পানিতে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করে।
এর আগে বুধবার(২৭ সেপ্টেম্বর) সকাল ১০টায় বন্যা কবলিত এলাকায় ১৫ থেকে ২০ জনের আদিবাসী ছেলে ইঁদুর ও শিঁয়াল শিকার করতে এসে পানিতে ডুবে নিখোঁজ হয় স্বাধীন বাস্কে। পরে পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করে তার সন্ধান না পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসে খবর দেয়। ওই দিন সন্ধ্যা ৬টার দিকে রংপুর থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে উদ্ধার অভিযান চালায়। কিন্তু সে সময় ওই কিশোরের সন্ধান না পেয়ে সেদিনের জন্য অভিযান সমাপ্ত করে। বৃহস্পতিবার সকাল থেকে আবারো অভিযান শুরু করে বেশ কয়েক ঘন্টা ্অভিযান চালানোর পর লাশ না পেয়ে অভিযান সমাপ্ত করে চলে যায় ডুবুরি দল। পরে সনধ্যায় স্থানীয় লোকজন ওই জলবদ্ধ এলাকা থেকে ভাসমান অবস্থায় স্বাধীন বাস্কের মরদেহ দেখতে পায়। পরে পুলিশ এসে লাশটি উদ্ধার করে।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, ‘পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ওই কিশোরের মরদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ঘোড়াঘাটে নিখোঁজের ৩১ ঘন্টা পর ভেসে উঠলো আদিবাসী কিশোরের লাশ

আপডেট সময় : ০২:০৯:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩