সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

সিনেটর-কংগ্রেসম্যানদের সঙ্গে যোগাযোগ বাড়াতে বললেন প্রধানমন্ত্রী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:০৪:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩ ২২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক
নির্বাচিত জনপ্রতিনিধি, সিনেটর এবং কংগ্রেসম্যানদের সঙ্গে যোগাযোগ বাড়াতে বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, বিএনপি টাকার মাধ্যমে তাদের সঙ্গে সম্পর্ক গড়ছে; আপনারা নৈতিকতা-আদর্শ দিয়ে সম্পর্ক গড়ে তুলুন।

বুধবার (২৭ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত এক মতবিনিময় সভায় সেখানকার প্রবাসী আওয়ামী লীগ নেতাকর্মীদের উদ্দেশে তিনি এ আহ্বান জানান।

প্রধানমন্ত্রী বলেন, ‘আপনারা যুক্তরাষ্ট্রের বিভিন্ন এলাকায় থাকেন; সেখানে নির্বাচিত প্রতিনিধি আছে, সিনেটররা আছে, কংগ্রেসম্যানরা আছে; আপনারা তাদের সঙ্গে যোগাযোগ বাড়ান; বাংলাদেশ এবং আওয়ামী লীগ সম্পর্কে ইতিবাচক তথ্য তুলে ধরুন।’

তিনি বলেন, ‘বিএনপি-জামায়াত টাকা দিয়ে বিদেশিদের কিনে নিচ্ছে। আপনারা টাকা নয়, নৈতিকতা-আদর্শ দিয়ে বিদেশি নীতিনির্ধারণীদের সঙ্গে সম্পর্ক গড়ে তুলুন।’

সরকারপ্রধান বলেন, ‘খালেদা জিয়া বলেছিলেন শেখ হাসিনা আর প্রধানমন্ত্রী হবে না, আওয়ামী লীগ আর একবারও ক্ষমতায় যেতে পারবে না। এখন বিএনপি আর একবার ক্ষমতায় যেতে পারে কি না দেখা যাক….।’

এরপরই উপস্থিত নেতাকর্মীরা খালেদা জিয়াকে পাকিস্তানে চলে যাওয়ার স্লোগান দিতে থাকেন। এ সময় প্রধানমন্ত্রী মজার ছলে বলেন, ‘ওনারে পাকিস্তানও নেবে না।’

শেখ হাসিনা বলেন, ‘বিএনপি এখন মিছিল করছে, সভা করছে। আমরা তাদের বাধা দিচ্ছি না। তারা তো ক্ষমতায় থাকতে অনেক টাকা কামিয়েছে, ওইগুলো তো কিছুটা শেষ করতে হবে। এখন তারা টাকা দিয়ে মানুষ ভাড়া করে মিছিল করছে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

সিনেটর-কংগ্রেসম্যানদের সঙ্গে যোগাযোগ বাড়াতে বললেন প্রধানমন্ত্রী

আপডেট সময় : ০৭:০৪:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩