সংবাদ শিরোনাম ::
বরিশালে এক পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পিরোজপুরে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক কাঁঠালিয়ায় ৮ পিস ইয়াবাসহ কলেজ ছাত্রদল সাধারণ সম্পাদক আটক ও স্থায়ী বহিষ্কার ​নলছিটির সাবেক পিআইও বিজন কৃষ্ণ খরাতীর ৫ মাসের কারাদণ্ড ১২ লাখ টাকা অর্থদণ্ড কাঁঠালিয়ায় ৬৩ কেজি পলিথিন জব্দ, ১০ হাজার টাকা জরিমানা ঘোড়াঘাটের সীমানার ৫০০ মিটার ভিতরে পলাশবাড়ী সীমানা পলক স্থাপনের চেষ্টা এলাকায় ক্ষোভ উপজেলা প্রশাসনের ঘটনাস্থল পরিদর্শন ঝালকাঠির কাঠালিয়ায় পরিবেশ ও শব্দ দূষণবিরোধী মোবাইল কোর্ট: ১২ হাজার টাকা জরিমানা দর্শনা ইমিগ্রেশন দিয়ে ভারতে পালানোর সময় এক যুবক আটক বোর্ড চ্যালেঞ্জে পাস চার ছাত্রী: তেঁতুলিয়ার বোয়ালমারী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের প্রশংসনীয় উদ্যোগ

স্বামী স্ত্রীকে পিটিয়ে আহত করলো ইউপি সদস্য

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:১৮:০৪ অপরাহ্ন, বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩ ৪১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝালকাঠি প্রতিনিধি :ঝালকাঠির নলছিটিতে নাসির খান (৪৫) ও তার স্ত্রী নাজমা বেগম(৩৫) কে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে এক ইউপি সদস্যের বিরুদ্ধে। তাদের নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।এ ঘটনায় আহত নাসির খান বাদী হয়ে মঙ্গলবার রাতে নলছিটি থানায় অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে,সিদ্ধকাঠি ইউনিয়নের রাজনগর গ্রামের মৃত রকিব আলী খানের দুই ছেলে মোঃ নাসির খান ও জাহাঙ্গীর আলী খানের মধ্যে পুকুরে ময়লা আবর্জনা ফেলানো নিয়ে ঝগড়া হয়। এঘটনায় ওই ওয়ার্ডের ইউপি সদস্য সেলিম খান ছোট ভাই জাহাঙ্গীর খানের পক্ষ নিয়ে বড় ভাই ও তার স্ত্রীকে এলোপাথাড়ি পিটিয়ে হাত ভেঙে দেয়। এবং শরীরের বিভিন্ন স্থানে পিটিয়ে আহত করে।

আহত নাসির খান অভিযোগ করে বলেন, পারিবারিক বিষয় নিয়ে ছোট ভাইয়ের সঙ্গে তর্ক-বিতর্ক হয়। গত মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে আমার বাড়ির পাশে খেতে ছাগল নিয়ে আনন্দ বাজার হয়ে বাড়ি ফেরার পথে সেলিম মেম্বার ডেকে আমার ওপর অতর্কিতে হামলা চালায়। এ সময় আমার চিৎকার শুনে স্ত্রী এগিয়ে এলে তাকেও পিটিয়ে আহত করে।

এ বিষয়ে অভিযুক্ত ইউপি সদস্য মোঃ সেলিম খান বলেন, পিটিয়ে আহত করার মতো কোনো ঘটনা ঘটেনি। আমাকে গালি দেয়ায় দু’একটি পিটান দিয়েছি। তার স্ত্রী আমাকেও ঝাড়ু দিয়ে পিটিয়েছে।

নলছিটি থানার ওসি (তদন্ত) মনোরঞ্জন মিস্ত্রি বলেন,এ ঘটনায় আমরা অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

স্বামী স্ত্রীকে পিটিয়ে আহত করলো ইউপি সদস্য

আপডেট সময় : ১২:১৮:০৪ অপরাহ্ন, বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩