সংবাদ শিরোনাম ::
ভিমরুলী ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি সড়ক দুর্ঘটনা রোধে চুয়াডাঙ্গায় গণপরিবহন ষ্টাফদের ডোপ টেস্ট পটুয়াখালীতে ধর্ষণের অভিযোগে জামায়াত নেতার বিরুদ্ধে মামলা দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫ বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত,হত্যা মামলায় দুই ভাইসহ গ্রেপ্তার ৪ বানারীপাড়ায় সন্ধ্যা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এমপি সান্টু: ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরণ ​রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়ম ও জালিয়াতির অভিযোগ, এলাকাবাসীর বিক্ষোভ ​ ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত আগৈলঝাড়ায় বিএনপি নেতার বিরুদ্ধে দোকান দখল ও চাঁদাবাজির অভিযোগ, থানায় দুই অভিযোগ ঝালকাঠিতে বাস্তবায়িত হতে যাচ্ছে আন্তর্জাতিক মানের নদীভিত্তিক ইকো-ট্যুরিজম ও “ধানসিঁড়ি সাংস্কৃতিক পল্লী”

আসছে করোনার চেয়ে ভয়াবহ মহামারি, মৃত্যু হতে পারে ৫ কোটি মানুষের

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৩৮:৫১ অপরাহ্ন, বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩ ১৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক
করোনার ক্ষতই এখনো মানুষের মনে তাজা। সেই ক্ষত ধীরে ধীরে ভুলে যখন মানুষ সামনে এগিয়ে যাচ্ছে তখনই নতুন আরেক মহামারি নিয়ে সতর্ক করেছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। তারা বলছেন, করোনোর চেয়ে ভয়াবহ ওই মহামারি শিগগিরই বিশ্বের বুকে কালো থাবা বসাতে পারে।

নতুন ওই মহামারির নাম ‘ডিজেজ এক্স’। ভাইরাস, ব্যাকটেরিয়া বা ফাঙ্গাসের কারণে এই রোগ ছড়াতে পারে। এর কারণে করোনোর চেয়ে ভয়াবহ আকারে মহামারি দেখা দিতে পারে। আর সবচেয়ে বড় ভয়ের কথা হলো এই রোগের কোনো ওষুধ এখনো আবিষ্কার হয়নি। গত মে সর্বপ্রথম এই রোগের কথা জানিয়েছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

এক্স রোগের ওপর গত ২২ সেপ্টেম্বর যুক্তরাজ্যের স্বাস্থ্য বিশেষজ্ঞ কেট বিংগ্যামের সাক্ষাৎকার নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল। তিনি ২০২০ সালের মে থেকে ডিসেম্বর পর্যন্ত ব্রিটিশ ভ্যাকসিন টাস্কফোর্সের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।

কেট বিংগ্যাম বলেন, গত শতকে বিশ্বে স্প্যানিশ ফ্লু তাণ্ডব চালিয়েছিল। ১৯১৯-২০ সালে ওই ফ্লু মহামারিতে বিশ্বে ৫ কোটি মানুষের মৃত্যু হয়েছিল। এই সংখ্যাটি প্রথম বিশ্বযুদ্ধে নিহত মানুষের দ্বিগুণ। নতুন ওই মহামারিতে ঠিক এই পরিমাণ মানুষের মৃত্যু হতে পারে।

তবে নতুন মহামারি থেকে কীভাবে রক্ষা পেতে হবে সে পথও তিনি বলে দিয়েছেন। ব্রিটিশ এই স্বাস্থ্য বিশেষজ্ঞ বলেন, গণহারে টিকাদানের প্রস্তুতি নেওয়া লাগবে। এসব টিকা নির্ধারিত সময়ের মধ্যেই দেওয়া দিতে হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আসছে করোনার চেয়ে ভয়াবহ মহামারি, মৃত্যু হতে পারে ৫ কোটি মানুষের

আপডেট সময় : ১২:৩৮:৫১ অপরাহ্ন, বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩