সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

আমি কোনোদিন আমেরিকা যাইনি, যাবও না : বিদায়ী প্রধান বিচারপতি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৪৫:১১ অপরাহ্ন, সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩ ১৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক
মার্কিন ভিসানীতি নিয়ে বিচলিত নন বলে জানিয়েছেন বিদায়ী প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। তিনি বলেন, ‘আমি কোনো দিন আমেরিকা যাইনি, যাবও না।’

সোমবার (২৫ সেপ্টেম্বর) সুপ্রিমকোর্টে শেষ কর্মদিবস পালন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এ সময় নবনিযুক্ত প্রধান বিচারপতি ওবায়দুল হাসান ও আপিল বিভাগের সব বিচারপতি উপস্থিত ছিলেন।

হাসান ফয়েজ সিদ্দিকী বলেন, ‘প্রধান বিচারপতি হিসেবে মাত্র এক বছর ৮ মাস সময় পেয়েছি। এই সময়ে প্রতিটি মুহূর্ত আমি দেশের বিচার বিভাগের জন্য দেওয়ার চেষ্টা করেছি। এর মধ্যে মামলা নিষ্পত্তির যে হার বেড়েছে, তাতে আমি খুশি।’

মার্কিন ভিসানীতি প্রসঙ্গে জানতে চাওয়া হলে প্রধান বিচারপতি বলেন, ‘এটা নিয়ে আমি মাথা ঘামাই না। এটা স্বাধীন সার্বভৌম একটা রাষ্ট্র। একাত্তরে এক সাগর রক্তের বিনিময়ে এই দেশ স্বাধীন হয়েছে। তখন যারা ভয় দেখিয়েছে, তারা স্বাধীনতার বিরোধিতা করেছিল। আমি বিচলিত না। আর আমি কোনো দিন আমেরিকা যাইনি, যাবও না।’

আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘নবনিযুক্ত প্রধান বিচারপতি একজন ডায়নামিক ব্যক্তিত্ব। আশা করি, তিনি বিচার বিভাগকে দক্ষতার সঙ্গে পরিচালনা করবেন।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আমি কোনোদিন আমেরিকা যাইনি, যাবও না : বিদায়ী প্রধান বিচারপতি

আপডেট সময় : ০৫:৪৫:১১ অপরাহ্ন, সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩