সংবাদ শিরোনাম ::
মাওলানা ভাসানীর জীবনাদার্শ নলছিটিতে ক্লুলেস হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার চুয়াডাঙ্গায় কলেজছাত্রীর আত্মহত্যা সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক ও দুর্নীতিমুক্ত ওয়ার্ড গড়ার প্রত্যয়ে দলিল উদ্দিন মোল্লার উঠান বৈঠক। আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ঝালকাঠিতে জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল দর্শনায় ট্রেন থামিয়ে দুর্বৃত্তরা ট্রেনের ইঞ্জিনের কেবিনের কাচ ভেঙে ভেতরে ঢুকে লোকোমাস্টার ও সহকারী লোকোমাস্টারকে এলোপাতারি কুপিয়ে জখম করেছে। ইউএনওর বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ ও মানববন্ধন বানারীপাড়ায় সাবেক পৌর কাউন্সিলর ইউনুস মিয়া গ্রেপ্তার ভান্ডারিয়ায় ডিএমএফ দিয়ে চোখের চিকিৎসা, গ্রামীণ চক্ষু চিকিৎসা কেন্দ্রে ২৫ হাজার টাকা জরিমানা বরিশাল বিএম কলেজের নতুন অধ্যক্ষ ড.মাহমুদুল ইসলাম

বাঁচলে নদী,বাঁচবে স্বদেশ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৫৯:৪০ অপরাহ্ন, শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩ ২০৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আবহমান গ্রাম বাংলায় ১৩০০ নদী ছিল। কালের বিবর্তনে দখল দূষণের কবলে পড়ে এসব নদী প্রাণ হারাতে বসেছে। ‘কালজয়ী উপন্যাস তিতাস একটি নদীর নামের সেই তিতাস আর নেই। দখল আর দূষণের কবলে পড়ে অনেকটা শীর্ণকায় পরিণত হয়েছে।’দেশের সব বড় ছোট নদীর উপর ব্রীজ বা সেতু হয়েছে। নদী খাল মুক্ত হবার পরিবর্তে যুগে যুগে দখল হয়েছে। নদীমাতৃক দেশ এখন শুধু স্মৃতি আর স্বপ্ন।বুড়িগঙ্গা আর শীতলক্ষ্যা নদীর পানি এখন বিষ।অথচ এক সময় মানুষ নদীর পানি খেতো এখন তা ইতিহাস। তোমার আমার ঠিকানা পদ্মা, মেঘনা, যমুনা। এই শ্লোগান ও ভুলে গেছে সাধারণ মানুষ। ও নদীরে একটা কথা সূদায় শুধু তোমারে…..।কালজয়ী গানটি আর শোনা যায় না।
য়খন যারাই ক্ষমতায় থাকেন তাদের পৃষ্ঠপোষকতা নিয়ে নদী দখল কারা করে তাদের সবাই চেনে এবং জানে কিন্তু তাদের বিরুদ্ধে কোন আওয়াজ তুলেনা কেউ।নদী বাঁচলে দেশ বাঁচবে।নদীকে সবাই মিলে বাঁচিয়ে রাখতে হবে। নদীর সাথে আমার জীবনের অনেক স্মৃতি মিশে আছে। ছোট বেলায় ভৈরব নদীতে গোসল করেছি।একটু বড় হয়ে বিশখালী,কীর্তনখোলা,ধানসিঁড়ি,সন্ধ্যা, পদ্মা,যমুনা নদীতে নামার সুযোগ হয়েছে। এছাড়াও কক্সবাজার ও কুয়াকাটা এবং সেন্টমার্টিন সমুদ্র সৈকতে জীবনের অনেক সকাল-সন্ধ্যা কাটিয়েছি,নগ্ন পায়ে হেঁটেছি,চিৎকার করে গান,কবিতা পড়েছি। এখন সেই সোনালী দিন খুঁজে পাইনা।

প্রতি বছর সেপ্টেম্বর এর শেষ রবিবার বিশ্ব নদী দিবস।
সেই অনুযায়ী আজ আন্তর্জাতিক নদী দিবস সারা বিশ্বজুড়ে পালিত হবে। আজও ফারাক্কা ও তিস্তা অমীমাংসিত রয়ে গেল। পরিবেশবিদ ও নদী প্রেমিকরা নদীকে বাঁচাতে সারা বছর জুড়ে নানা আয়োজন করে। বিশেষ করে বিশ্ব নদী দিবসে জাতীয় ও আন্তর্জাতিকভাবে নানা কর্মসূচি বাস্তবায়ন করা হয়।তবুও নদীর ঢেউ আগের মতো দেখতে পাইনা।অনেক নদী হারিয়ে গেছে,নদী খালে পরিনত হয়েছে, নদীর উপর রাস্তাও তৈরি হয়েছে। নবগঙ্গা, ধানসিঁড়ি,কপোতাক্ষ নদীর নাম আছে যৌবন আর নেই।

নদীকে দখল-দূষণ মুক্ত রাখতে মহামান্য হাইকোর্টের নির্দেশনা রয়েছে। আমরা তা কতটুকু মানি।আসুন সবাই মিলে পরিবেশ রক্ষা করি, নদী বাঁচায়,দেশ বাঁচায়।

মো.মঞ্জুর হোসেন ঈসা
চেয়ারম্যান
বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতি

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বাঁচলে নদী,বাঁচবে স্বদেশ

আপডেট সময় : ০৬:৫৯:৪০ অপরাহ্ন, শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩